• লিড নিউজ
  • আন্তর্জাতিক

পেট্রলের দামে ‘আমেরিকানরা পিষ্ট হচ্ছে’: কংগ্রেসম্যান

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে পেট্রলের দাম বৃদ্ধির বিষয়ে ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান টেড লিউ বলেছেন, ‘আমেরিকানরা পিষ্ট হচ্ছে, আর ট্রাম্প ও তার শতকোটিপতি বন্ধুরা আরও ধনী হয়ে চলেছে।’

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমালোচক ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান টেড লিউ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ কথা লিখেন। 

অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, যুদ্ধ শেষ হলে জ্বালানির দাম হঠাৎ করেই কমে আসবে।

বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে আছে।  টানা দুই মাস ধরে চলা এই অচলাবস্থায় বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে আন্তর্জাতিক বাজারে। জ্বালানির দাম ইতোমধ্যেই উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে এবং এর ফলে বৈশ্বিক অর্থনীতিতে মন্দার ঝুঁকি তৈরি হয়েছে।

সূত্র: আল জাজিরা

মন্তব্য (০)





image

ভারতের সবচেয়ে শক্তিশালী ভোটার ব্লক হতে চলেছে জেন জি

নিউজ ডেস্ক : ভারতের পরবর্তী সাধারণ নির্বাচন ২০২৯ সালে অনুষ্ঠ...

image

‎বাংলাদেশি আশ্রয়প্রার্থীদের উগান্ডাসহ পাঁচ দেশে পাঠানোর প...

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নে আশ্রয় আবেদন বাতিল হওয়া বা...

image

‎পারস্য উপসাগর ছাপিয়ে নতুন নতুন অঞ্চলে ছড়িয়ে পড়ছে ইরান যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র আপাতত ইরানে সামরিক হামলা স্থ...

image

দ্য হিন্দুর প্রতিবেদন তরুণদের আন্দোলনে যেভাবে বদলে দিয়েছ...

নিউজ ডেস্ক : দিল্লির যন্তর মন্তরে দেশটির তরুণ প্রজন্ম বা জেন...

image

সৌদিতে ১৫ হাজার অভিবাসী গ্রেফতার

নিউজ ডেস্ক : সৌদি আরবে গত এক সপ্তাহে আইন অমান্য করার অভিযোগে...

  • company_logo