• বিনোদন

পরীমণির কোলে হাস্যোজ্জ্বল ‘পূণ্য’

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : সামাজিক মাধ্যমে নিয়মিত সক্রিয় চিত্রনায়িকা পরীমণি প্রায়ই তার সন্তানদের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেন। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে তিনি ফেসবুকে ছেলে পূণ্যের সঙ্গে কিছু ছবি পোস্ট করেন, যা মুহূর্তেই নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে।

ছবিগুলোতে মা-ছেলেকে রঙিন পোশাকে দেখা যায়। পরীমণি পরেছিলেন বেগুনি রঙের শাড়ি, চুলে ছিল সাদা ও বেগুনি ফুলের সাজ। তার ছেলে পূণ্য পরেছিলেন খয়েরি রঙের নকশা করা পাঞ্জাবি।

প্রতিটি ছবিতেই তাদের হাসিমুখ ও ঘনিষ্ঠ মমত্ববোধ ফুটে উঠেছে। কোথাও সিঁড়িতে বসে, আবার কোথাও ছেলেকে ভালোবাসায় জড়িয়ে ধরে ছবি তুলেছেন তিনি। ছবির ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘আমার।’

তার এই মা-ছেলের সুন্দর মুহূর্তগুলো দেখে ভক্তরা বেশ মুগ্ধ হয়েছেন এবং মন্তব্যের ঘরে ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন। কেউ লিখেছেন, মাতৃত্বই নারীর আসল সৌন্দর্য, আবার কেউ তাকে ‘মা পরী’ বলে প্রশংসা করেছেন।

বর্তমানে অভিনয়ের পাশাপাশি সন্তানদের সময় দিচ্ছেন এই অভিনেত্রী। শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তানকে নিয়ে তিনি একক মা হিসেবে দায়িত্ব পালন করছেন।

মন্তব্য (০)





image

মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী

১

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...

image

‎জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যা...

২

বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...

image

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাব...

৩

বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...

image

‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার ‎

৪

‎বিনোদন ডেস্ক: ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছি...

image

‎সবার সামনে মঞ্চে শাহরুখকে ‘চুপ’ করালেন অনন্ত আম্বানি, সম...

৫

বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানকে প্রকাশ্য অনুষ্ঠানে চ...

  • company_logo