• আন্তর্জাতিক

এবার হরমুজের নাম নিজের নামে রাখলেন ট্রাম্প

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে যুদ্ধ এখন হরমুজ প্রণালিতে গিয়ে ঠেকেছে। তেহরান চায়, প্রণালিটির নিয়ন্ত্রণ নিয়ে টোল আদায় করতে। যুক্তরাষ্ট্রের চাওয়া এই প্রণালি বিনা শর্তে খোলার। ঠিক এমন অবস্থায় ডোনাল্ড ট্রাম্প প্রণালিটির নাম বদলে দিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) একটি মানচিত্রের ছবি শেয়ার করেছেন। যেখানে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নাম ‘স্ট্রেইট অব ট্রাম্প’ লিখেছেন। এই ছবিটি তিনি আগেও প্রকাশ করেছিলেন।

ইরানকে ঘিরে উত্তেজনা বাড়তে থাকা এবং মার্কিন নৌ অবরোধ কয়েক মাস ধরে চলতে পারে—এমন সতর্কতার মধ্যেই এই ঘটনা ঘটেছে। ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে কোনো ক্যাপশন ছাড়াই ছবিটি পোস্ট করেন।

ছবিটি মূলত ‘আইস্টান্ডউইথট্রাম্প৪৭’ নামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছিল। যেখানে জলপথটির আসল নাম পরিবর্তন করে ‘Strait of Trump’ দেখানো হয়।

এর আগে এক বক্তৃতায়ও ‘ট্রাম্প স্ট্রেইট’ শব্দটি ব্যবহার করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে উপস্থিত লোকজন তার কথা শুনে হেসে উঠলে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, ‘গণমাধ্যম হয়তো প্রথমে এটিকে একটি ‘ভুল’ বলে মনে করতে পারে,  কিন্তু সবাই জানে, আমি খুব কমই ভুল করি।’

মন্তব্য (০)





image

‎মিশরে তেলবাহী ট্যাংকার বিস্ফোরণে প্রাণহানি বেড়ে ৩১

১

‎আন্তর্জাতিক ডেস্ক: মিশরের গিজা প্রদেশে তেলবাহী একটি ট্য...

image

‎টানা ছয় দিন ২ ডিগ্রির বেশি উষ্ণ পৃথিবী, নতুন বৈশ্বিক রেকর্ড

২

নিউজ ডেস্কঃ জলবায়ু পরিবর্তনের ভয়াবহ সংকেত দিচ্ছে বৈশ্বিক তাপ...

image

উত্তর কোরিয়ার পারমাণবিক মর্যাদা অস্বীকার করলেই যুদ্ধ: কিম...

৩

নিউজ ডেস্কঃ উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশের সামরিক স...

image

বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিন বাড়ল তেলের দাম

৪

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে অ...

image

সৌদি আরবের একাধিক স্থানে হুথির ব্যাপক হামলা

৫

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের লোহিত সাগর উপকূলের জিজান বন্দরে হামলা চালিয়েছে...

  • company_logo