• লিড নিউজ
  • আন্তর্জাতিক

‎যুক্তরাষ্ট্র এবং ইসরাইল ফের হামলা চালালে কঠোর জবাবের হুঁশিয়ারি ‌ইরানের ‎

  • Lead News
  • আন্তর্জাতিক

ফাইল ছবি

‎আন্তর্জাতিক ডেস্ক: শত্রুপক্ষ কোনো পদক্ষেপ নিলে রণক্ষেত্রে কঠিন জবাব পাবে বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনী। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধ শেষ হয়ে গেছে বলে মনে করছেন না তারা।

‎মঙ্গলবার ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া এই হুঁশিয়ারি দিয়েছেন। খবর-ফারস নিউজের।
‎
‎তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং ইসরাইল যদি আবারও হামলা চালায় এবং ইরানের নিরাপত্তাকে বিঘ্নিত করে, তবে তারা নিশ্চিতভাবেই আগের চেয়ে আরও কঠোর জবাবের মুখোমুখি হবে।
‎
‎তিনি আরও বলেন, আমরা যুদ্ধ শেষ হয়ে গেছে বলে মনে করি না। আমাদের বর্তমান পরিস্থিতি এখনো যুদ্ধকালীন হিসেবেই বিবেচিত। ইরানের জনগণ নিশ্চিত থাকতে পারেন যে, শত্রু যদি আবারও আগ্রাসনের পথ বেছে নেয়, তবে তারা ইরানের পক্ষ থেকে নতুন অস্ত্র এবং নতুন ধরণের জবাবের মুখোমুখি হবে।
‎
‎মোহাম্মদ আকরামিনিয়া বলেন, ‘আমরা আমাদের লক্ষ্যবস্তুর তালিকাহালনাগাদ করেছি। শত্রুপক্ষকে সতর্ক করে দিয়ে মুখপাত্র আরও বলেন, শত্রু যদি নতুন কোনো পদক্ষেপ নেওয়ার দুঃসাহস দেখায়, তবে তাদের সম্পূর্ণ নতুন ধরনের সরঞ্জাম, পদ্ধতি ও রণক্ষেত্রে কঠিন জবাবের মুখোমুখি হতে হবে।

মন্তব্য (০)





image

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ

১

নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় সাত মাসে গড়িয়...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

২

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

image

প্রতিপক্ষের ঘুম হারাম করে দিচ্ছে ইরানের যে প্রযুক্তি

৩

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে একের পর এক সামরিক চোখধ...

image

প্যারোলে মুক্তি পেয়ে প্রেমিকাকে বিয়ে গ্যাংস্টারের, পাহারা...

৪

নিউজ ডেস্ক : পুরোহিত হন্তদন্ত হয়ে মন্ত্র পড়ছিলেন আর অগ্নিকুণ...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

৫

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

  • company_logo