ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক : বলিউডে নিজের জায়গা তৈরি করতে শ্রীলংকা থেকে আসা জ্যাকলিন ফার্নান্দেজকে কম সংগ্রাম করতে হয়নি। দীর্ঘ প্রায় ১৫ বছরের ক্যারিয়ারে একাধিক অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। সহ-অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে কাজ করতে গিয়ে এক ঘটনায় নাকি তিনি মানসিকভাবে বেশ বিপর্যস্ত হয়ে পড়েছিলেন, এমনটাই জানিয়েছেন অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জ্যাকলিন জানান, ‘হাউসফুল’ ছবির শুটিংয়ের সময় তার প্রথম আইটেম গান ‘ধন্নো’র শুটিংয়ের আগে এক অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হন। সেটে অসংখ্য পুলিশ মোতায়েন করা ছিল। তা দেখে রীতিমতো ভয় পেয়ে যান জ্যাকলিন। অক্ষয়কে জিজ্ঞাসা করেন, এত পুলিশ কেন রয়েছে?
জবাবে অক্ষয় কৌতুক করে বলেন, ওরা তোমার জন্য এসেছে, শট শেষ হলেই তোমাকে থানায় নিয়ে যাবে! এ মন্তব্য শুনে মুহূর্তেই ভয় পেয়ে যান জ্যাকলিন। তিনি জানান, পুরো নাচের শুটিংটাই তিনি আতঙ্ক নিয়ে শেষ করেন এবং অনেকদিন সেই ভয় তার মনে থেকে যায়।
জ্যাকলিন বলেন, আমি বারবার ভাবছিলাম, আমি কী অপরাধ করেছি! পরে অবশ্য অক্ষয় বিষয়টি নিয়ে ক্ষমা চান এবং জানান, এটি কেবলই মজার ছলে করা মন্তব্য ছিল। সেটে হালকা পরিবেশ বজায় রাখতেই তিনি এমনটা করেন।
বিনোদন ডেস্ক : অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অভিনয়ের পাশাপা...
বিনোদন ডেস্ক : দীর্ঘদিন পর নিজের প্রেমের একটি ঘটনা প্রক...
বিনোদন ডেস্ক : দীর্ঘ এক মাসেরও বেশি সময় যুক্তরাষ্ট্রে পারিবা...
বিনোদন ডেস্ক : বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী মেহেজাবীন চৌধুরী অভিনয়ের প...
নিউজ ডেস্ক : শিক্ষার্থীদের সমর্থনে কথা বলেছিলেন বলিউডের ভাইজানখ্যাত অভিন...

মন্তব্য (০)