• লিড নিউজ
  • আন্তর্জাতিক

শান্তি চাইলে সরাসরি যোগাযোগ করুক তেহরান: ট্রাম্প

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইরান যদি চলমান যুদ্ধ বন্ধের বিষয়ে কোনো আলোচনা করতে চায়, তবে তারা সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

ফক্স নিউজ-এর ‘দ্য সানডে ব্রিফিং’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তেহরানকে আলোচনার এই প্রস্তাব দেন।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তারা যদি কথা বলতে চায়, তবে আমাদের কাছে আসতে পারে অথবা সরাসরি আমাদের ফোন করতে পারে। আপনারা জানেন, ফোনে কথা বলার সুযোগ আছে এবং আমাদের অত্যন্ত নিরাপদ ও উন্নত যোগাযোগ ব্যবস্থা রয়েছে।

তিনি মূলত বোঝাতে চেয়েছেন, আলোচনার পথ সব সময় খোলা আছে এবং ইরান চাইলে যেকোনো সময় যোগাযোগ স্থাপনের উদ্যোগ নিতে পারে।

একই সঙ্গে ট্রাম্প ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি দৃঢ়তার সঙ্গে দাবি করেন, এই সংঘাত খুব শীঘ্রই শেষ হতে চলেছে এবং এই যুদ্ধে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই জয়ী হবে। ট্রাম্পের এমন মন্তব্য যখন সামনে এলো, ঠিক তখনই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছি আঞ্চলিক দেশগুলোর সঙ্গে যুদ্ধ বন্ধের রূপরেখা নিয়ে ব্যাপক কূটনৈতিক দৌড়ঝাঁপ করছেন। 

ট্রাম্পের এই আলোচনার প্রস্তাব এবং একই সঙ্গে জয়ের দাবি—উভয় বিষয়ই বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র: আলজাজিরা।

মন্তব্য (০)





image

‎মিশরে তেলবাহী ট্যাংকার বিস্ফোরণে প্রাণহানি বেড়ে ৩১

১

‎আন্তর্জাতিক ডেস্ক: মিশরের গিজা প্রদেশে তেলবাহী একটি ট্য...

image

‎টানা ছয় দিন ২ ডিগ্রির বেশি উষ্ণ পৃথিবী, নতুন বৈশ্বিক রেকর্ড

২

নিউজ ডেস্কঃ জলবায়ু পরিবর্তনের ভয়াবহ সংকেত দিচ্ছে বৈশ্বিক তাপ...

image

উত্তর কোরিয়ার পারমাণবিক মর্যাদা অস্বীকার করলেই যুদ্ধ: কিম...

৩

নিউজ ডেস্কঃ উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশের সামরিক স...

image

বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিন বাড়ল তেলের দাম

৪

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে অ...

image

সৌদি আরবের একাধিক স্থানে হুথির ব্যাপক হামলা

৫

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের লোহিত সাগর উপকূলের জিজান বন্দরে হামলা চালিয়েছে...

  • company_logo