ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ইসলামাবাদে উচ্চপর্যায়ের সিরিজ বৈঠক শেষে পাকিস্তান ত্যাগ করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বাধীন প্রতিনিধি দল। দিনভর ব্যস্ত কর্মসূচি ও গুরুত্বপূর্ণ আলোচনা শেষে প্রতিনিধি দলটি তেহরানের উদ্দেশ্যে ইসলামাবাদ ত্যাগ করে।
সফরকালে ইরানি প্রতিনিধি দল পাকিস্তানের শীর্ষস্থানীয় রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল যুক্তরাষ্ট্র ও ইসরাইল সমর্থিত চলমান যুদ্ধ বন্ধের বিষয়ে ইরানের পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলো।
পাকিস্তান ত্যাগের আগে প্রতিনিধি দলটি তাদের আনুষ্ঠানিক দাবিনামা বা ‘অফিসিয়াল ডিমান্ড লিস্ট’ পাকিস্তানি নেতাদের কাছে হস্তান্তর করেছে। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি এবং চলমান সংঘাত নিরসনে ইরানের এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সূত্র: আলজাজিরা।
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের গিজা প্রদেশে তেলবাহী একটি ট্য...
নিউজ ডেস্কঃ জলবায়ু পরিবর্তনের ভয়াবহ সংকেত দিচ্ছে বৈশ্বিক তাপ...
নিউজ ডেস্কঃ উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশের সামরিক স...
আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে অ...
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের লোহিত সাগর উপকূলের জিজান বন্দরে হামলা চালিয়েছে...

মন্তব্য (০)