• আন্তর্জাতিক

পাকিস্তানের ঘাঁটিতে নামল ৬ মার্কিন সামরিক বিমান

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনাকে কেন্দ্র করে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অবস্থিত নূর খান বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের অন্তত ছয়টি সামরিক ও সরকারি উড়োজাহাজ অবতরণ করেছে। 

ইসলামাবাদে মার্কিন প্রতিনিধি দলের প্রত্যাশিত পৌঁছানোর আগে প্রয়োজনীয় প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতেই এই বিমানগুলো পাকিস্তানে এসেছে বলে ফ্লাইট ট্র্যাকিং তথ্য থেকে জানা গেছে।

পাকিস্তানের বিমান বাহিনীর এই গুরুত্বপূর্ণ ঘাঁটিটি মূলত ভিআইপি চলাচলের প্রধান প্রবেশপথ হিসেবে ব্যবহৃত হয়। গত ৪৮ ঘণ্টার ব্যবধানে মোট ছয়টি বিমান সেখানে পৌঁছায়, যার মধ্যে অন্তত দুটি বিমান আজ সোমবার (২০ এপ্রিল) অবতরণ করেছে। এসব বিমানে করে উন্নত যোগাযোগ সরঞ্জাম, প্রতিনিধি দলের সদস্যদের যাতায়াতের জন্য বিশেষ মোটরকেড বা গাড়িবহর এবং অন্যান্য আনুষঙ্গিক সরঞ্জাম নিয়ে আসা হয়েছে।

ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে এই বৈঠক হওয়ার কথা থাকলেও ইরানের পক্ষ থেকে অংশ নেওয়ার বিষয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তুতির কোনো ঘাটতি রাখা হচ্ছে না। বিশাল এই আয়োজনের অংশ হিসেবেই এই বিশেষ বিমানগুলো নূর খান ঘাঁটিতে অবতরণ করে আবার ফিরে গেছে। 

বর্তমানে ইসলামাবাদের নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে রাখা হয়েছে এবং মার্কিন প্রতিনিধি দলের আগমনের প্রতীক্ষায় রয়েছে পাকিস্তান সরকার।

সূত্র: আলজাজিরা।

মন্তব্য (০)





image

‎মিশরে তেলবাহী ট্যাংকার বিস্ফোরণে প্রাণহানি বেড়ে ৩১

১

‎আন্তর্জাতিক ডেস্ক: মিশরের গিজা প্রদেশে তেলবাহী একটি ট্য...

image

‎টানা ছয় দিন ২ ডিগ্রির বেশি উষ্ণ পৃথিবী, নতুন বৈশ্বিক রেকর্ড

২

নিউজ ডেস্কঃ জলবায়ু পরিবর্তনের ভয়াবহ সংকেত দিচ্ছে বৈশ্বিক তাপ...

image

উত্তর কোরিয়ার পারমাণবিক মর্যাদা অস্বীকার করলেই যুদ্ধ: কিম...

৩

নিউজ ডেস্কঃ উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশের সামরিক স...

image

বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিন বাড়ল তেলের দাম

৪

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে অ...

image

সৌদি আরবের একাধিক স্থানে হুথির ব্যাপক হামলা

৫

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের লোহিত সাগর উপকূলের জিজান বন্দরে হামলা চালিয়েছে...

  • company_logo