• লিড নিউজ
  • আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ইস্যুতে উল্টো দাবি ইরানের

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার জন্য দ্বিতীয় দফার বৈঠকে আগামীকাল সোমবার (২০ এপ্রিল) বসার কথা ছিল ইরানের। তবে দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ জানিয়েছেন, পরবর্তী দফার আলোচনার কোনো তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। একইসঙ্গে  আগে দুই পক্ষের মধ্যে একটি সমঝোতার কাঠামো (ফ্রেমওয়ার্ক) চূড়ান্ত করতে হবে বলেও জানান তিনি। খবর জিও নিউজের।

১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর সর্বোচ্চ পর্যায়ের যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা গত সপ্তাহে ইসলামাবাদে অনুষ্ঠিত হলেও কোনো চুক্তি ছাড়াই তা শেষ হয়।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এই সপ্তাহান্তে আবার সরাসরি আলোচনা হতে পারে।  তবে কূটনীতিকদের মতে, ইসলামাবাদে দ্রুত বৈঠকের আয়োজন করা কঠিন হওয়ায় তা হওয়ার সম্ভাবনা কম।

তুরস্কের আনতালিয়ায় এক কূটনৈতিক ফোরামের পাশে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে খাতিবজাদেহ বলেন, ‘আমরা এখন দুই পক্ষের মধ্যে সমঝোতার কাঠামো চূড়ান্ত করার দিকে মনোযোগ দিচ্ছি। আমরা এমন কোনো আলোচনা বা বৈঠকে যেতে চাই না, যা ব্যর্থ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং নতুন করে উত্তেজনা বাড়ানোর অজুহাত হতে পারে।’

তিনি আরও বলেন, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত দাবি’ এবং ইরানকে আন্তর্জাতিক আইনের বাইরে ব্যতিক্রম হিসেবে দেখার চেষ্টা চুক্তিতে পৌঁছাতে বাধা দিচ্ছে।

খাতিবজাদেহ স্পষ্টভাবে বলেন, ‘ইরান কখনোই আন্তর্জাতিক আইনের বাইরে কোনো ব্যতিক্রম হতে রাজি নয়। আমরা যা কিছু মেনে নেব, তা অবশ্যই আন্তর্জাতিক আইন ও নিয়মের মধ্যেই হবে।’

হরমুজ প্রণালি বন্ধের খবর সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ইরান বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখার ঘোষণা দিয়েছে। তবে যুক্তরাষ্ট্র সেই চুক্তি ভঙ্গ করার চেষ্টা করেছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি সতর্ক করে বলেন, ‘যদি যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে, তাহলে তার পরিণতি তাদের ভোগ করতে হবে।’

এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছেন। আসিম মুনির তেহরানে তিন দিনের সফরে ইরানের শীর্ষ নেতৃত্ব ও শান্তি আলোচকদের সঙ্গে বৈঠক করেছেন।

মন্তব্য (০)





image

ভারতের সবচেয়ে শক্তিশালী ভোটার ব্লক হতে চলেছে জেন জি

নিউজ ডেস্ক : ভারতের পরবর্তী সাধারণ নির্বাচন ২০২৯ সালে অনুষ্ঠ...

image

‎বাংলাদেশি আশ্রয়প্রার্থীদের উগান্ডাসহ পাঁচ দেশে পাঠানোর প...

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নে আশ্রয় আবেদন বাতিল হওয়া বা...

image

‎পারস্য উপসাগর ছাপিয়ে নতুন নতুন অঞ্চলে ছড়িয়ে পড়ছে ইরান যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র আপাতত ইরানে সামরিক হামলা স্থ...

image

দ্য হিন্দুর প্রতিবেদন তরুণদের আন্দোলনে যেভাবে বদলে দিয়েছ...

নিউজ ডেস্ক : দিল্লির যন্তর মন্তরে দেশটির তরুণ প্রজন্ম বা জেন...

image

সৌদিতে ১৫ হাজার অভিবাসী গ্রেফতার

নিউজ ডেস্ক : সৌদি আরবে গত এক সপ্তাহে আইন অমান্য করার অভিযোগে...

  • company_logo