• লিড নিউজ
  • অর্থনীতি

বাড়ল জ্বালানি তেলের দাম, কবে থেকে কার্যকর

  • Lead News
  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্ক : জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ল সরকার। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে দেশের ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন মূল্য আগামীকাল রোববার থেকে কার্যকর হবে।

নতুন নির্ধারিত দরে ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা হয়েছে, যা ১৫ টাকা বৃদ্ধি।

কেরোসিনের দাম ১১২ টাকা থেকে বেড়ে ১৩০ টাকায় দাঁড়িয়েছে— এ ক্ষেত্রে বেড়েছে ১৮ টাকা। অকটেনের দাম সবচেয়ে বেশি বেড়েছে; লিটারপ্রতি ১২০ টাকা থেকে ১৪০ টাকায় উন্নীত হয়েছে, অর্থাৎ ২০ টাকা বেড়েছে। অন্যদিকে পেট্রলের দাম ১১৬ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হয়েছে, যা লিটারপ্রতি ১৯ টাকা বেশি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখা এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে এই মূল্য সমন্বয় করা হয়েছে। বৈশ্বিক জ্বালানি বাজারে চলমান অস্থিরতার প্রভাব এ সিদ্ধান্তে প্রতিফলিত হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

মন্তব্য (০)





image

রেমিট্যান্সে ইতিবাচক ধারা

নিউজ ডেস্ক : চলতি মাসের প্রথম ১৯ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ২১২ কোটি ...

image

১৯ এপ্রিল: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

নিউজ ডেস্ক : ভূরাজনৈতিক উত্তেজনার রেশ পড়েছে দেশের স্বর্ণের ব...

image

বাজেটে কর ও শুল্ক কাঠামোয় আমূল পরিবর্তনের প্রস্তাব এমসিসি...

নিউজ ডেস্ক : আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে সামনে রেখে কর ও শুল্ক ব্যবস্থায় বড় ধরনের সং...

image

বাজেটে কর ও শুল্ক কাঠামোয় আমূল পরিবর্তনের প্রস্তাব এমসিসি...

নিউজ ডেস্ক : আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে সামনে রেখে কর ও শুল্ক...

image

আইএমএফ ঋণের পরবর্তী কিস্তি ছাড়ের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়...

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের পরবর্ত...

  • company_logo