• বিনোদন

সংগীত বেশ অসুস্থ অবস্থায় আছে, সবাই দোয়া করবেন: ওমর সানী

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : বরাবরের মতো এবারের পহেলা বৈশাখ উদযাপনেও দেশজুড়ে ছিল উৎসবের আমেজ। ঢাকাসহ দেশের নানা প্রান্তে কনসার্ট ও সংগীতানুষ্ঠানের আয়োজন দেখা গেছে। তবে এর মধ্যেও কিছু কিছু অনুষ্ঠানের তাল-লয়হীন পরিবেশনা ও অশালীন উপস্থাপনার অভিযোগ তুলে অনেক নেটিজেনকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করতে দেখা গেছে। 

বিষয়টি নিয়ে এবার সমালোচনা ঝরেছে এক সময়ের আলোচিত চিত্রনায়ক ওমর সানীর কণ্ঠেও। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে সংগীতচর্চার মান নিয়ে প্রশ্ন তুলে এই অভিনেতা লেখেন, ‘আজকে কয়েক জায়গায় অসুস্থ সংগীত শুনলাম। সংগীত বেশ অসুস্থ অবস্থায় আছে, সবাই দোয়া করবেন।’

ওমর সানীর এই স্ট্যাটাসটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। ওই স্ট্যাটাসের মন্তব্যের ঘরে অনেককেই তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে বর্তমান সময়ের কিছু কনসার্টের মান নিয়ে হতাশা প্রকাশ করতে দেখা গেছে। 

নজরুল ইসলাম নামের এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘আগেই ভালো ছিল’। মো. হারুন আর রশিদ নামে আরেকজনের মন্তব্য, ‘হতাশাজনক’। 

ওই পোস্টে ওমর সানী সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নি ও অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তিকে ট্যাগ করেন। সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নি ওমর সানিকে জিজো (দুলাভাই) সম্বোধন করে স্ট্যাটাসটিতে মন্তব্য করেন, ‘রবীন্দ্রসংগীত/নজরুলসংগীত/ব‍্যান্ড সংগীত/আধুনিক সংগীত/লালন সংগীত এসবের নাম শুনেছি কিন্তু ‘অসুস্থ সংগীত’ প্রথম শুনলাম! জিজো, এই অসুস্থ সংগীতের আসর বসায় আইসিউ পার্টি।’

মন্তব্য (০)





image

মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী

১

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...

image

‎জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যা...

২

বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...

image

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাব...

৩

বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...

image

‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার ‎

৪

‎বিনোদন ডেস্ক: ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছি...

image

‎সবার সামনে মঞ্চে শাহরুখকে ‘চুপ’ করালেন অনন্ত আম্বানি, সম...

৫

বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানকে প্রকাশ্য অনুষ্ঠানে চ...

  • company_logo