• লিড নিউজ
  • অর্থনীতি

‎অর্থনীতি পুনরুদ্ধারে বিএনপির ইশতেহারের প্রশংসা বিশ্বব্যাংকের, পাশে থাকার আশ্বাস ‎

  • Lead News
  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশের ভেঙে পড়া অর্থনীতি দাঁড় করাতে বিএনপির দেয়া নির্বাচনি ইশতেহারের প্রশংসা করেছেন বিশ্বব্যাংকের চেয়ারম্যান অজয় বাঙ্গা। পরামর্শ আর অর্থ সহায়তা দিয়ে পাশে থাকারও আশ্বাস দিয়েছেন তিনি। ওয়াশিংটনে বিশ্বব্যাংক ও আইএমএফের বসন্তকালীন সভার পাশাপাশি প্রায় ১০ বছর পর বিশ্বব্যাংক প্রধানের সাথে একক বৈঠক শেষে এ কথা জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

‎বিগত সময়ে ব্যাংক লুট করে বিদেশে টাকা পাচার, সাথে উন্নয়নের নামে একের পর এক মেগা প্রকল্প নিয়ে হরিলুট। সবকিছু মিলিয়ে তলানিতে দেশের অর্থনীতি। অবশেষে ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা।

‎এরপর দায়িত্বে অন্তর্বর্তী সরকার। থ্রি জিরো স্লোগান নিয়ে এই সরকার আগালেও কাজের কাজ কিছুই হয়নি। সামনে আসে নির্বাচন। আর এই নির্বাচনে জনগণের সামনে বিএনপি তুলে ধরে অর্থনীতি পরিবর্তনের কৌশল। বিএনপির উপর আস্থা রাখে দেশের জনগণ।

‎বিশ্ব ব্যাংক ও আইএমএফ এর বসন্তকালীন সম্মেলনে বিএনপির নির্বাচনি ইশতেহারের সেই কৌশলই প্রশংসা কুড়ালো। খোদ বিশ্বব্যাংক চেয়ারম্যান পছন্দ করেছেন বিএনপির অর্থনীতি বিষয়ক পরিকল্পনা। পরামর্শের পাশাপাশি অর্থদিয়ে পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি।

‎বসন্তকালীন সভার অপর একটি সম্মেলন কক্ষে ভি-২০ এর মিনিস্টার ডায়ালগে যোগ দেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। জলবায়ুর কারণে দেশের ক্ষতির বিভিন্ন দিক তুলে ধরেন তিনি। সেই আলোচনায় ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের উদ্যোগ তুলেন ধরেন মন্ত্রী। জানান-অপ্রতুল অর্থ দিয়ে জলবায়ু সংকট মোকাবিলা করা কঠিন।

‎অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমাদের নির্বাচনি ইশতেহারের মধ্যে এটা একেবারে ভিন্নধর্মী একটা বিষয়। যেটা আমরা ইশতেহারে বলেছি। এটাও তারা ভীষণভাবে পছন্দ করেছে।’

‎একই দিন যুক্তরাষ্ট্র সরকারের ট্রেজারি বিভাগের সাথে বৈঠক করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও এনবিআর চেয়ারম্যান। এছাড়া ভেঙে পড়া শেয়ারবাজার ঘুরে দাড় করাতে বৈঠক করেন সরকারের এই দুই কর্তা ব্যক্তি।

মন্তব্য (০)





image

৯৪.৭০ শতাংশ পোশাক কারখানায় বোনাস পরিশোধ: বিজিএমইএ

নিউজ ডেস্ক : ঢাকা ও চট্টগ্রামে ২ হাজার ১৩৩টি চালু কারখানার ম...

image

জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ

নিউজ ডেস্ক : জেট ফুয়েলের দাম প্রতি লিটারে প্রায় ৩৯ টাকা কমিয়ে নতুন দাম ন...

image

৬০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা করলেন গভর্নর

নিউজ ডেস্ক : বন্ধ কারখানা সচল, কৃষি উৎপাদন বাড়ানো ও চলতি মূলধন ঋণ সুবিধা...

image

দেশের রিজার্ভ এখন ৩৪.৫৩ বিলিয়ন ডলার

নিউজ ডেস্ক : দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। বর্তমানে রিজার্ভ ৩৪ হাজার ৫৩৯ দশমিক...

image

দেশের রিজার্ভ এখন ৩৪.৫৩ বিলিয়ন ডলার

নিউজ ডেস্ক : দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। ব...

  • company_logo