• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইরানে মোসাদের মূল মিশনের ব্যাপারে যা জানা গেল

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া তেহরানে তাদের সাম্প্রতিক কার্যক্রম এবং ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে এক চাঞ্চল্যকর বক্তব্য দিয়েছেন। 

সোমবার (১৪ এপ্রিল) জেরুজালেমে ইয়াদ ভাশেম হলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জানান, ইরান ও ইসরাইলের মধ্যকার সাম্প্রতিক সংঘাতের সময় মোসাদ সরাসরি তেহরানের কেন্দ্রস্থলে অপারেশন চালিয়েছে। 

তিনি দাবি করেন, মোসাদের দেওয়া নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই ইসরাইলি বিমান বাহিনী ইরানের সেইসব ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা চালাতে সক্ষম হয়েছে, যা ইসরাইলের জন্য বড় ধরনের হুমকি ছিল।

তবে বার্নিয়া সতর্ক করে দিয়ে বলেন, হামলা বা লড়াই শেষ হলেও মোসাদের মূল মিশন এখনো শেষ হয়নি। তিনি স্পষ্ট করে জানান, তেহরানে বিমান হামলার পরবর্তী সময়ের জন্যও তারা নিবিড় পরিকল্পনা করে রেখেছেন। মোসাদ প্রধানের মতে, বর্তমান অভিযানটি কেবল সাময়িক কোনো সামরিক পদক্ষেপ নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের অংশ।

ডেভিড বার্নিয়া তার বক্তব্যে আরও জোরালো ভাষায় বলেন, ইরানে বর্তমান চরমপন্থী শাসন ব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত মোসাদের দায়িত্ব শেষ হবে না। তিনি মনে করেন, এই শাসনের পরিবর্তন নিশ্চিত করাই এখন তাদের প্রধান মিশন। 

অস্তিত্বের সংকটের মুখে ইসরাইল আর কখনো হাত গুটিয়ে বসে থাকবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন। মোসাদ প্রধানের এই সরাসরি ‘শাসন পরিবর্তনের’ ডাক মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে।

সূত্র: টাইমস অব ইসরাইল।

মন্তব্য (০)





image

‎মিশরে তেলবাহী ট্যাংকার বিস্ফোরণে প্রাণহানি বেড়ে ৩১

১

‎আন্তর্জাতিক ডেস্ক: মিশরের গিজা প্রদেশে তেলবাহী একটি ট্য...

image

‎টানা ছয় দিন ২ ডিগ্রির বেশি উষ্ণ পৃথিবী, নতুন বৈশ্বিক রেকর্ড

২

নিউজ ডেস্কঃ জলবায়ু পরিবর্তনের ভয়াবহ সংকেত দিচ্ছে বৈশ্বিক তাপ...

image

উত্তর কোরিয়ার পারমাণবিক মর্যাদা অস্বীকার করলেই যুদ্ধ: কিম...

৩

নিউজ ডেস্কঃ উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশের সামরিক স...

image

বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিন বাড়ল তেলের দাম

৪

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে অ...

image

সৌদি আরবের একাধিক স্থানে হুথির ব্যাপক হামলা

৫

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের লোহিত সাগর উপকূলের জিজান বন্দরে হামলা চালিয়েছে...

  • company_logo