• লিড নিউজ
  • আন্তর্জাতিক

‎৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: টানা ৪০ দিন বন্ধ থাকার পর অবশেষে খুলে দেওয়া হয়েছে পবিত্র আল-আকসা মসজিদ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোরে মসজিদটির ওপর আরোপিত অবরোধ তুলে নেওয়ার পর সেখানে নেমে আসে মুসল্লিদের ঢল।

‎গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার পরপরই নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ধর্মীয় স্থাপনাটি বন্ধ করে দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। সেই থেকে টানা ৪০ দিন মসজিদটিতে সাধারণ মুসল্লিদের প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ ছিল।
‎
‎এর ফলে জেরুজালেমের মুসলমানরা চলতি বছর রমজান মাসে আল-আকসায় তারাবি, জুমা এবং নিয়মিত নামাজ আদায় করতে পারেননি। এমনকি ঈদুল ফিতরের নামাজও তারা মসজিদের ভেতরে আদায় করার সুযোগ পাননি। ঈদের দিন প্রধান ফটকগুলো বন্ধ থাকায় শত শত মুসল্লি বাধ্য হয়ে মসজিদের প্রবেশদ্বার ও আশপাশের সড়কে জামাতে অংশ নেন।
‎
‎তবে বুধবার (৮ এপ্রিল) যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির ঘোষণা আসার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে বৃহস্পতিবার ভোরে আল-আকসা থেকে অবরোধ তুলে নেয় ইসরায়েলি বাহিনী। এরপরই ফজরের নামাজ আদায়ের জন্য দলে দলে মুসল্লিরা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করতে থাকেন।
‎
‎কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ভোরের আলো ফুটতেই হাজারো মুসল্লি আবেগঘন পরিবেশে আল-আকসা মসজিদে প্রবেশ করছেন। দীর্ঘ ৪০ দিন পর পবিত্র এ স্থানে নামাজ আদায়ের সুযোগ পেয়ে অনেকের চোখে আনন্দাশ্রুও দেখা যায়।
‎
‎এর আগে রমজানজুড়ে আল-আকসা বন্ধ থাকায় আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। একাধিক আরব ও মুসলিম দেশ এই পদক্ষেপকে ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী বলে নিন্দা জানায়।

মন্তব্য (০)





image

‎শান্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস রয়ে গেছে: পেজ...

১

‎নিউজ ডেস্কঃ তেহরান ওয়াশিংটনের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে ...

image

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ

২

নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় সাত মাসে গড়িয়...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

৩

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

image

প্রতিপক্ষের ঘুম হারাম করে দিচ্ছে ইরানের যে প্রযুক্তি

৪

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে একের পর এক সামরিক চোখধ...

image

প্যারোলে মুক্তি পেয়ে প্রেমিকাকে বিয়ে গ্যাংস্টারের, পাহারা...

৫

নিউজ ডেস্ক : পুরোহিত হন্তদন্ত হয়ে মন্ত্র পড়ছিলেন আর অগ্নিকুণ...

  • company_logo