• লিড নিউজ
  • আন্তর্জাতিক

‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ করে তেল শোধনাগারে হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : যুদ্ধবিরতির খবরের রেশ কাটতে না কাটতেই ইরানের লাভান তেল শোধনাগারে হামলার ঘটনা ঘটেছে। 

বুধবার (৮ এপ্রিল) সকালে এ হামলার ঘটনা ঘটে।

ন্যাশনাল ইরানিয়ান অয়েল রিফাইনিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এই হামলার খবর নিশ্চিত করেছে। এ ঘটনায় যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে তেহরান।

এর প্রতিক্রিয়ায় সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান।

ন্যাশনাল ইরানিয়ান অয়েল রিফাইনিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় সময় বুধবার সকাল ১০টা নাগাদ লাভান দ্বীপের শোধনাগার স্থাপনাগুলোতে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে। হামলার পরপরই নিরাপত্তা এবং অগ্নিনির্বাপক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে এবং অবকাঠামো রক্ষায় কাজ শুরু করে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ‘সময়মতো কর্মীদের সরিয়ে নেওয়ার ফলে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।’ পাশাপাশি দেশটির জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রয়েছে দাবি করে প্রতিষ্ঠানটি সাধারণ নাগরিকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘আমরা প্রিয় দেশবাসীকে অপ্রয়োজনীয় ভ্রমণ পরিহার, গণপরিবহন ব্যবহার এবং জ্বালানি সাশ্রয় করে এই শিল্পকে সহায়তা করার অনুরোধ জানাচ্ছি।’

লাভান দ্বীপে হামলার প্রতিবাদে ইরান তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে তাদের রাষ্ট্রীয় গণমাধ্যম ‘ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং’ (আইআরআইবি) সংবাদ টিকারের মাধ্যমে জানায় যে, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, লাভান দ্বীপে হামলার এক ঘণ্টার মধ্যেই ইরান এই পাল্টাপাল্টি অভিযান শুরু করে। যদিও এই হামলায় নির্দিষ্ট লক্ষ্যবস্তু বা ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ এখনো স্পষ্টভাবে জানা যায়নি, তবে এই ঘটনা মধ্যপ্রাচ্যের আঞ্চলিক উত্তেজনাকে এক নতুন ও বিপজ্জনক মাত্রায় নিয়ে গেছে।

এর আগে, মঙ্গলবার (৭ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেন। তিনি জানান, আলোচনার জন্য ইরান একটি ‘কার্যকর’ ১০ দফা প্রস্তাব পেশ করেছে। ট্রাম্পের দেওয়া চূড়ান্ত সময়সীমা শেষ হওয়ার মাত্র দুই ঘণ্টা আগে এই যুদ্ধবিরতির ঘোষণা আসে।

মন্তব্য (০)





image

ভারতের সবচেয়ে শক্তিশালী ভোটার ব্লক হতে চলেছে জেন জি

নিউজ ডেস্ক : ভারতের পরবর্তী সাধারণ নির্বাচন ২০২৯ সালে অনুষ্ঠ...

image

‎বাংলাদেশি আশ্রয়প্রার্থীদের উগান্ডাসহ পাঁচ দেশে পাঠানোর প...

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নে আশ্রয় আবেদন বাতিল হওয়া বা...

image

‎পারস্য উপসাগর ছাপিয়ে নতুন নতুন অঞ্চলে ছড়িয়ে পড়ছে ইরান যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র আপাতত ইরানে সামরিক হামলা স্থ...

image

দ্য হিন্দুর প্রতিবেদন তরুণদের আন্দোলনে যেভাবে বদলে দিয়েছ...

নিউজ ডেস্ক : দিল্লির যন্তর মন্তরে দেশটির তরুণ প্রজন্ম বা জেন...

image

সৌদিতে ১৫ হাজার অভিবাসী গ্রেফতার

নিউজ ডেস্ক : সৌদি আরবে গত এক সপ্তাহে আইন অমান্য করার অভিযোগে...

  • company_logo