• আন্তর্জাতিক

যুদ্ধবিরতি মানেই যুদ্ধ শেষ নয়: জেনারেল ড্যান কেইন

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ঘোষিত যুদ্ধবিরতিকে কেবল একটি ‘সাময়িক বিরতি’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন।

বুধবার (৮ এপ্রিল) মার্কিন যুদ্ধ সচিব পিট হেগসেথের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজন হলে পুনরায় যুদ্ধ শুরু করার জন্য মার্কিন সেনারা পুরোপুরি প্রস্তুত রয়েছে।

সংবাদ সম্মেলনে জেনারেল কেইন দাবি করেন, সাম্প্রতিক সংঘাতের সময় যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরে ১৩ হাজারেরও বেশি লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে।

মার্কিন গোয়েন্দা ও সামরিক তথ্যের বরাত দিয়ে তিনি জানান, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় ৮০ শতাংশ ইতোমধ্যেই ধ্বংস করা হয়েছে। দেশটির নৌবহর এবং অস্ত্র কারখানার ৯০ শতাংশেরও বেশি বর্তমানে অকেজো বলে উল্লেখ করেন তিনি।

জেনারেল কেইন আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘ইরানের পক্ষে তাদের প্রধান নৌ-যুদ্ধজাহাজগুলো পুনরায় তৈরি বা সচল করতে এখন কয়েক বছর সময় লেগে যাবে।’

এছাড়া যুদ্ধবিরতি চললেও মার্কিন সামরিক কৌশলে কোনো শিথিলতা নেই বলে স্পষ্ট জানিয়েছেন এই মার্কিন জেনারেল। তিনি বলেন, ‘আমাদের সেনারা প্রস্তুত রয়েছে। যদি আদেশ আসে, তবে যেকোনো মুহূর্তে আমরা পুনরায় কম্ব্যাট অপারেশন বা সরাসরি যুদ্ধ শুরু করতে সক্ষম।’

মন্তব্য (০)





image

ভারতের সবচেয়ে শক্তিশালী ভোটার ব্লক হতে চলেছে জেন জি

নিউজ ডেস্ক : ভারতের পরবর্তী সাধারণ নির্বাচন ২০২৯ সালে অনুষ্ঠ...

image

‎বাংলাদেশি আশ্রয়প্রার্থীদের উগান্ডাসহ পাঁচ দেশে পাঠানোর প...

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নে আশ্রয় আবেদন বাতিল হওয়া বা...

image

‎পারস্য উপসাগর ছাপিয়ে নতুন নতুন অঞ্চলে ছড়িয়ে পড়ছে ইরান যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র আপাতত ইরানে সামরিক হামলা স্থ...

image

দ্য হিন্দুর প্রতিবেদন তরুণদের আন্দোলনে যেভাবে বদলে দিয়েছ...

নিউজ ডেস্ক : দিল্লির যন্তর মন্তরে দেশটির তরুণ প্রজন্ম বা জেন...

image

সৌদিতে ১৫ হাজার অভিবাসী গ্রেফতার

নিউজ ডেস্ক : সৌদি আরবে গত এক সপ্তাহে আইন অমান্য করার অভিযোগে...

  • company_logo