• বিনোদন

আজীবন সম্মাননা পেলেন কনকচাঁপা

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নন্দিত কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। বগুড়ার পাঁচতারা হোটেল অ্যান্ড রিসোর্ট মমো ইন-এর উন্মুক্ত মাঠে মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ২০তম টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। জাঁকজমকপূর্ণ এ আয়োজনে তিনি আজীবন সম্মাননায় ভূষিত হন।

মঞ্চে তার নাম ঘোষণা করেন অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি। অতিথিদের উপস্থিতিতে কনকচাঁপাকে উত্তরীয় পরিয়ে সম্মাননা স্মারক এবং চেক তুলে দেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

এছাড়া বিশেষ সম্মাননা পেয়েছেন শিল্পী কাঙ্গালিনী সুফিয়া। তার নাম ঘোষণা করেন অভিনেতা-নির্মাতা আফজাল হোসেন।

আজীবন সম্মাননাপ্রাপ্তি প্রসঙ্গে কনকচাঁপা বলেন, ‘এ সময়ে এসেই আজীবন সম্মাননাপ্রাপ্তিতে আমার অনুভূতিটা আসলে মিশ্র। হঠাৎ করে মনে হলো যে, জীবনটা কি তাহলে শেষের পথে? ১৯৮৪ সালে সংগীতে আমার পেশাদার জীবন শুরু হয়। সে হিসাবে ৪২ বছরের পেশাদার সংগীতজীবন। চ্যানেল আই থেকে যখন আমাকে আজীবন সম্মাননার কথা বলা হলো, তখন একটু দ্বিধাগ্রস্ত ছিলাম, এখনো তো আমার গান গাওয়ার দিন শেষ হয়নি। হতে পারে যে, আমার জীবনের শ্রেষ্ঠ গানটি আমি সামনে গাইব।

আসলে শিল্পীর জীবনে অতৃপ্তি যেমন থাকে, তেমনি যে কোনো প্রাপ্তি আনন্দের কারণ হয়। আজীবন সম্মাননাপ্রাপ্তির মানে নিশ্চয়ই শিল্পী হিসেবে অবদান রাখতে পেরেছি বাংলা গানের জগতে। সত্যিই ভালো লাগছে। ধন্যবাদ সংশ্লিষ্ট সবাইকে।’

এদিন বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তরা ছাড়াও দর্শকদের মন জয় করেন তানভীর আলম সজীব ও তার দল, মেহরীন, মাহতিম সাকিব, মো. খুরশীদ আলম, বাপ্পি, লিজা, সাব্বির, লুইপা, শওকত হায়াত খান, ইমরান, কোনাল, অনন্যা, বিউটি, সালমা, আতিয়া আনিসা, শফিক তুহিন, ঝিলিক, কিশোর এবং অভিনেত্রী অপু বিশ্বাস ও অভিনেতা আদর আজাদ।

এছাড়া অনুষ্ঠানে দুই কিংবদন্তি রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন গান গেয়ে দর্শকদের মাতিয়ে তোলেন।

মন্তব্য (০)





image

মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী

১

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...

image

‎জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যা...

২

বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...

image

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাব...

৩

বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...

image

‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার ‎

৪

‎বিনোদন ডেস্ক: ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছি...

image

‎সবার সামনে মঞ্চে শাহরুখকে ‘চুপ’ করালেন অনন্ত আম্বানি, সম...

৫

বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানকে প্রকাশ্য অনুষ্ঠানে চ...

  • company_logo