• লিড নিউজ
  • আন্তর্জাতিক

আজ রাতে পুরো একটি সভ্যতা চিরতরে বিলুপ্ত হয়ে যাবে: ট্রাম্প

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যকার চলমান উত্তেজনা এক অভাবনীয় ও চরম সংঘাতময় মোড় নিয়েছে। হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য নিজের বেঁধে দেওয়া সময়সীমা ঘনিয়ে আসার মুখে ইরানের বিরুদ্ধে ভয়াবহ এক হুমকি জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি সতর্ক করে বলেন, মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে একটি পুরো সভ্যতা চিরতরে বিলুপ্ত হয়ে যেতে পারে, যা হয়তো আর কখনোই ফিরে আসবে না।

ট্রাম্প তার বার্তায় উল্লেখ করেন, তিনি ব্যক্তিগতভাবে এমন ধ্বংসাত্মক কিছু ঘটুক তা চান না, তবে বর্তমান পরিস্থিতিতে এটি ঘটার সম্ভাবনাই প্রবল। তবে এই চরম উত্তেজনার মধ্যেই তিনি এক নাটকীয় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। 

ট্রাম্পের দাবি, সেখানে এখন একটি 'সম্পূর্ণ এবং আমূল শাসন পরিবর্তন' ঘটেছে, যেখানে আগের তুলনায় ভিন্ন এবং তুলনামূলক কম কট্টরপন্থী মানসিকতার নেতারা প্রাধান্য পাচ্ছেন। এই পরিবর্তনের ফলে 'বিপ্লবী ও চমৎকার' কিছু ঘটার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসে আজকের রাতটিকে অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, গত ৪৭ বছরের চাঁদাবাজি, দুর্নীতি এবং মৃত্যুর রাজনীতির অবসান ঘটতে চলেছে আজ রাতে। 

পোস্টের শেষে তিনি ইরানের সাধারণ মানুষের মঙ্গল কামনা করে 'গড ব্লেস দ্য গ্রেট পিপল অফ ইরান' লিখে তার বার্তাটি শেষ করেন। পুরো বিশ্ব এখন এক চরম অনিশ্চয়তা আর উৎকণ্ঠা নিয়ে ট্রাম্পের এই হুমকির পরবর্তী পরিস্থিতির দিকে তাকিয়ে আছে।

সূত্র: আলজাজিরা।

মন্তব্য (০)





image

ভারতের সবচেয়ে শক্তিশালী ভোটার ব্লক হতে চলেছে জেন জি

নিউজ ডেস্ক : ভারতের পরবর্তী সাধারণ নির্বাচন ২০২৯ সালে অনুষ্ঠ...

image

‎বাংলাদেশি আশ্রয়প্রার্থীদের উগান্ডাসহ পাঁচ দেশে পাঠানোর প...

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নে আশ্রয় আবেদন বাতিল হওয়া বা...

image

‎পারস্য উপসাগর ছাপিয়ে নতুন নতুন অঞ্চলে ছড়িয়ে পড়ছে ইরান যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র আপাতত ইরানে সামরিক হামলা স্থ...

image

দ্য হিন্দুর প্রতিবেদন তরুণদের আন্দোলনে যেভাবে বদলে দিয়েছ...

নিউজ ডেস্ক : দিল্লির যন্তর মন্তরে দেশটির তরুণ প্রজন্ম বা জেন...

image

সৌদিতে ১৫ হাজার অভিবাসী গ্রেফতার

নিউজ ডেস্ক : সৌদি আরবে গত এক সপ্তাহে আইন অমান্য করার অভিযোগে...

  • company_logo