• চাকরি খবর

বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটে চাকরি

  • চাকরি খবর

ছবিঃ সংগৃহীত

চাকরি ডেস্ক : বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটে (বিআইসিএম) ছয়টি শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনের শেষ তারিখ ৩০ এপ্রিল ২০২৬। ডাকযোগে আবেদন করতে হবে।

চাকরির বিবরণ–

১. পদের নাম: প্রভাষক

পদসংখ্যা: ০৪

শিক্ষাগত যোগ্যতা: ফিন্যান্স বিষয়ে চার বছর মেয়াদি প্রথম শ্রেণির স্নাতক এবং প্রথম শ্রেণির স্নাতকোত্তর অথবা বিবিএ এবং এমবিএ বা সমমান পরীক্ষায় উভয়টিতে ন্যূনতম সিজিপিএ ৪.০০–এর মধ্যে ৩.৫০ থাকতে হবে। এসএসসি ও এইচএসসি উভয়টিতে ন্যূনতম জিপিএ ৫.০০–এর মধ্যে ৪.০০ থাকতে হবে।

বেতন স্কেল: মূল বেতন ৪৫,০০০ টাকা, অন্যান্য ভাতাদিসহ প্রারম্ভিক সর্বমোট ৭০,৫০০ টাকা।

২. পদের নাম: সহকারী রেজিস্ট্রার

পদসংখ্যা: ০১

শিক্ষাগত যোগ্যতা: সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি। স্নাতক বা স্নাতকোত্তরের যেকোনো একটিতে ১ম শ্রেণি/বিভাগ বা সিজিপিএ ৪.০০–এর মধ্যে ৩.০০ থাকতে হবে। এসএসসি ও এইচএসসির যেকোনো একটিতে ১ম শ্রেণি/বিভাগ বা জিপিএ ৫.০–এর মধ্যে ৩.৭৫ থাকতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হইতে হবে।

বেতন স্কেল: মূল বেতন ৩৫,০০০ টাকা, অন্যান্য ভাতাদিসহ প্রারম্ভিক সর্বমোট ৫৫,৪০০ টাকা।

৩. পদের নাম: সহকারী লাইব্রেরিয়ান

পদসংখ্যা: ০১

শিক্ষাগত যোগ্যতা: তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনায় চার বছর মেয়াদি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি। যেকোনো একটিতে ১ম শ্রেণি/বিভাগ বা সিজিপিএ ৪.০০–এর মধ্যে ২.৭৫ থাকতে হবে। এসএসসি ও এইচএসসির যেকোনো একটিতে ১ম শ্রেণি/বিভাগ বা জিপিএ ৫.০–এর মধ্যে ৩.৫০ থাকতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হইতে হবে।

বেতন স্কেল: মূল বেতন ২১,০০০ টাকা, অন্যান্য ভাতাদিসহ প্রারম্ভিক সর্বমোট ৩৬,১০০ টাকা।

আবেদনের বয়সসীমা—অনূর্ধ্ব ৩২ বছর।

আবেদনের নিয়ম—

নির্দিষ্ট আবেদনপত্রে প্রার্থীর বিস্তারিত তথ্য, সনদপত্র ও নম্বরপত্রের সত্যায়িত অনুলিপিসহ ডাকযোগে আবেদন করতে হবে। বিআইসিএম–এর ওয়েবসাইট হতে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। খামের ওপরে পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের ঠিকানা: ‘পরিচালক (প্রশাসন ও অর্থ), বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট, ৩৪, তোপখানা রোড, বিজিআইসি টাওয়ার (১ম-৪র্থ ও ৯ম-১০ম তলা), ঢাকা-১০০০’

আবেদনের শেষ তারিখ—

৩০ এপ্রিল ২০২৬

মন্তব্য (০)





image

স্বাস্থ্যে ১ লাখ কর্মী নিয়োগ দিচ্ছে সরকার

চাকরি ডেস্ক : সাম্প্রতিক সময়ে হামের প্রকোপ ও মৃত্যুঝুঁকিতে শঙ্কিত মানুষ।...

image

বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে চাকরি

চাকরি ডেস্ক : বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে (বিএইচবিএফসি) ...

image

‎১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস...

নিউজ ডেস্কঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো....

image

পাবনায় উৎসবমুখর পরিবেশে ‘‌জব ফেয়ার' অনুষ্ঠিত, চাকুরী প্রত...

পাবনা প্রতিনিধিঃ বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডে...

image

বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক নিয়োগ

চাকরি ডেস্ক : কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকে ‘সহকারী পরিচালক (স...

  • company_logo