• লিড নিউজ
  • অর্থনীতি

মার্চে কমল মূল্যস্ফীতি

  • Lead News
  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্ক : ফেব্রুয়ারির তুলনায় মার্চে দেশের সামগ্রিক মূল্যস্ফীতি হ্রাস পেয়েছে। প্রধানত খাদ্যপণ্যের দামে পতনের ফলেই এ কমতি লক্ষ্য করা গেছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, মার্চে সার্বিক মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৭১ শতাংশ, যা ফেব্রুয়ারিতে ছিল ৯ দশমিক ১৩ শতাংশ।

মার্চে খাদ্য মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৪ শতাংশে নেমে এসেছে, যা ফেব্রুয়ারিতে ছিল ৯ দশমিক ৩০ শতাংশ।

অন্যদিকে, খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি সামান্য বেড়ে মার্চে ৯ দশমিক শূন্য ৯ শতাংশে দাঁড়িয়েছে, যা ফেব্রুয়ারিতে ছিল ৯ দশমিক শূন্য ১ শতাংশ।

মার্চে গ্রামাঞ্চলে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৭২ শতাংশ। শহরাঞ্চলে তা কিছুটা কম, ৮ দশমিক ৬৮ শতাংশ।

এর আগের মাস ফেব্রুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ১৩ শতাংশে উঠেছিল, যা ছিল গত ১০ মাসের মধ্যে সর্বোচ্চ।

মন্তব্য (০)





image

৯৪.৭০ শতাংশ পোশাক কারখানায় বোনাস পরিশোধ: বিজিএমইএ

নিউজ ডেস্ক : ঢাকা ও চট্টগ্রামে ২ হাজার ১৩৩টি চালু কারখানার ম...

image

জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ

নিউজ ডেস্ক : জেট ফুয়েলের দাম প্রতি লিটারে প্রায় ৩৯ টাকা কমিয়ে নতুন দাম ন...

image

৬০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা করলেন গভর্নর

নিউজ ডেস্ক : বন্ধ কারখানা সচল, কৃষি উৎপাদন বাড়ানো ও চলতি মূলধন ঋণ সুবিধা...

image

দেশের রিজার্ভ এখন ৩৪.৫৩ বিলিয়ন ডলার

নিউজ ডেস্ক : দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। বর্তমানে রিজার্ভ ৩৪ হাজার ৫৩৯ দশমিক...

image

দেশের রিজার্ভ এখন ৩৪.৫৩ বিলিয়ন ডলার

নিউজ ডেস্ক : দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। ব...

  • company_logo