• লিড নিউজ
  • আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র–ইসরাইলের জন্য ‘বড় চমক’ অপেক্ষা করছে, হুঁশিয়ারি ইরানের

  • Lead News
  • আন্তর্জাতিক

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্কঃ চলমান যুদ্ধে পরিকল্পনা ও ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর তালিকা’ অনুযায়ী তেহরান এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ইরানের একজন নিরাপত্তা কর্মকর্তা। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের জন্য ‘বড় চমক’ বড় চমক অপেক্ষা করছে।
‎
‎ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজে প্রকাশিত এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেয়া হয়। তবে ওই নিরাপত্তা কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি।
‎
‎বিবৃতিতে ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তু ‘যথাযথ নয়’। ইরানের সেতুতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হামলার হুমকিকে ‘হাস্যকর’ বলে উল্লেখ করেন তিনি। কর্মকর্তা বলেন, যুদ্ধবিমান ভূপাতিত হওয়াসহ মার্কিন সামরিক অভিযানের ব্যর্থতার কারণে তিনি (ট্রাম্প) এ হুমকি দিয়েছেন।’
‎
‎বিবৃতিতে আরও বলা হয়, ‘যুক্তরাষ্ট্র ও তার অনুগত শাসকগোষ্ঠীর জন্য আমাদের একটি বড় চমক রয়েছে। অল্প কিছু সময়ের মধ্যে তারা সেটা দেখতে পাবে।’ ইরানের দক্ষিণাঞ্চলে তাদের আচরণ ঘটনাপ্রবাহের গতিপথ আমাদের অনুকূলে বদলে দিতে পারে।
‎
‎ওই কর্মকর্তা আরও বলেন, ‘অসম যুদ্ধকৌশলে শত্রুকে কীভাবে দুর্বল করে দিতে হয়, তা আমরা ভালোভাবেই রপ্ত করেছি। দ্রুত, সহজ ও নির্ভুল হামলার যে কৌশল যুক্তরাষ্ট্র নিয়েছিল, তা ব্যর্থ হয়েছে।’
‎
‎গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে যৌথ হামলা শুরু করে। ইরানের রাজধানী তেহরানে চালানো হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হন। জবাবে ইসরাইলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন স্থানে পাল্টা হামলা শুরু করে ইরানের রেভল্যুশনারি গার্ড কোর।

মন্তব্য (০)





image

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

১

‎আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

image

‎শান্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস রয়ে গেছে: পেজ...

২

‎নিউজ ডেস্কঃ তেহরান ওয়াশিংটনের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে ...

image

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ

৩

নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় সাত মাসে গড়িয়...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

image

প্রতিপক্ষের ঘুম হারাম করে দিচ্ছে ইরানের যে প্রযুক্তি

৫

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে একের পর এক সামরিক চোখধ...

  • company_logo