• লিড নিউজ
  • আন্তর্জাতিক

সোমবারের মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের ওপর নরক নেমে আসবে: ট্রাম্প

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে চরম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী সোমবারের (৬ এপ্রিল) মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে দেশটির ওপর ‘নরক নেমে আসবে’। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এই চূড়ান্ত সময়সীমা বা ডেডলাইন ঘোষণা করেন। 

ট্রাম্প ইরানকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, তিনি এর আগে দেশটিকে একটি চুক্তিতে আসার অথবা গুরুত্বপূর্ণ এই নৌপথটি খুলে দেওয়ার জন্য যে ১০ দিনের সময় দিয়েছিলেন, তার আর মাত্র ৪৮ ঘণ্টা বাকি আছে। সময় শেষ হওয়ার পরপরই ইরানের ওপর ভয়াবহ আক্রমণ শুরু হবে বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন।

গত ২৭ ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ইরানকে দেওয়া সময়সীমা বাড়িয়ে আগামী ৬ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করেছিলেন। সেই হিসেবে সোমবারই হচ্ছে ট্রাম্পের দেওয়া চূড়ান্ত ডেডলাইন। বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথটি বন্ধ থাকায় আন্তর্জাতিক বাজারে ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছে, যার প্রতিক্রিয়ায় ট্রাম্প এই কঠোর অবস্থান নিয়েছেন। তার এই আক্রমণাত্মক বার্তা মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে এক নজিরবিহীন ও ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ট্রাম্পের এই পোস্টে ‘গ্লোরি বি টু গড’ শব্দবন্ধ ব্যবহার করে তার অনড় মনোভাবের বহিঃপ্রকাশ ঘটানো হয়েছে। হোয়াইট হাউসের এই আল্টিমেটামকে আন্তর্জাতিক বিশ্লেষকরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন। এখন দেখার বিষয়, এই ৪৮ ঘণ্টার মধ্যে তেহরান তাদের অবস্থান পরিবর্তন করে কি না, অন্যথায় ওই অঞ্চলে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা তীব্র হয়ে উঠেছে।

সূত্র: দ্য গার্ডিয়ান।

মন্তব্য (০)





image

‎মিশরে তেলবাহী ট্যাংকার বিস্ফোরণে প্রাণহানি বেড়ে ৩১

১

‎আন্তর্জাতিক ডেস্ক: মিশরের গিজা প্রদেশে তেলবাহী একটি ট্য...

image

‎টানা ছয় দিন ২ ডিগ্রির বেশি উষ্ণ পৃথিবী, নতুন বৈশ্বিক রেকর্ড

২

নিউজ ডেস্কঃ জলবায়ু পরিবর্তনের ভয়াবহ সংকেত দিচ্ছে বৈশ্বিক তাপ...

image

উত্তর কোরিয়ার পারমাণবিক মর্যাদা অস্বীকার করলেই যুদ্ধ: কিম...

৩

নিউজ ডেস্কঃ উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশের সামরিক স...

image

বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিন বাড়ল তেলের দাম

৪

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে অ...

image

সৌদি আরবের একাধিক স্থানে হুথির ব্যাপক হামলা

৫

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের লোহিত সাগর উপকূলের জিজান বন্দরে হামলা চালিয়েছে...

  • company_logo