• আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুরি দিয়ে পিটিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেফতার ‎

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট মায়ার্সে কৃষ্ণাঙ্গ যুবকের অতর্কিত হামলায় নিলুফার ইয়াসমিন পারভীন নামের এক বাংলাদেশি নারী নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেভাজন অভিযুক্ত রোলবার্ট জোয়াচিন নামে একজনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) স্থানীয় সময় সকালে একটি গ্যাস স্টেশনে এ হামলার ঘটনা ঘটে।

সিসিটিভির ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, গত মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টার দিকে এটিএম মেশিনের টাকা তোলার চেষ্টা করে ব্যর্থ হয়ে ক্যাশিয়ারের কাছে টাকা দাবি করে অভিযুক্ত রোলবার্ট জোয়াচিন (৪০)।

‎এসময় তিনি বলেন, আপনার মেশিন আমার টাকা নিয়ে গেছে আমার টাকা দিন। জবাবে নীলুফার বলেন, আপনি হয়তো ভুল পিন নম্বর দিয়েছেন, এটিএম মেশিন তো আমার নয়, আমি টাকা দিতে পারব না। এ কথা শুনে কৃষ্ণাঙ্গ লোকটি কিছু না বলে চলে যান।

‎এরপর বৃহস্পতিবার ভোরে নীলুফার ইয়াসমিনের ব্যক্তিগত গাড়ির উইন্ডশিল্ড (সামনের কাঁচ) হাতুড়ি দিয়ে ভাঙচুর করেন অভিযুক্ত। কারণ জানতে নীলুফার দোকান থেকে বেরিয়ে এলে জোয়াচিন ‘গিভ মি মাই মানি’ বলে চিৎকার করে হাতুড়ি আর চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতে থাকে।

‎হামলার পরপরই ফোর্ট মায়ার্স ফায়ার ডিপার্টমেন্ট ও ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসেসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নীলুফারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

‎নিহত নিলুফার ইয়াসমিন পারভীনের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার ১৮ নং কুশাখালী ইউনিয়নে। তিনি মাত্র তিন মাস আগে এই কনভিনিয়েন্স স্টোরে ক্যাশিয়ার হিসেবে যোগ দিয়েছিলেন। তার ১৬ ও ২০ বছরের দুটি কন্যাসন্তান রয়েছে।

মন্তব্য (০)





image

ভারতের সবচেয়ে শক্তিশালী ভোটার ব্লক হতে চলেছে জেন জি

নিউজ ডেস্ক : ভারতের পরবর্তী সাধারণ নির্বাচন ২০২৯ সালে অনুষ্ঠ...

image

‎বাংলাদেশি আশ্রয়প্রার্থীদের উগান্ডাসহ পাঁচ দেশে পাঠানোর প...

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নে আশ্রয় আবেদন বাতিল হওয়া বা...

image

‎পারস্য উপসাগর ছাপিয়ে নতুন নতুন অঞ্চলে ছড়িয়ে পড়ছে ইরান যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র আপাতত ইরানে সামরিক হামলা স্থ...

image

দ্য হিন্দুর প্রতিবেদন তরুণদের আন্দোলনে যেভাবে বদলে দিয়েছ...

নিউজ ডেস্ক : দিল্লির যন্তর মন্তরে দেশটির তরুণ প্রজন্ম বা জেন...

image

সৌদিতে ১৫ হাজার অভিবাসী গ্রেফতার

নিউজ ডেস্ক : সৌদি আরবে গত এক সপ্তাহে আইন অমান্য করার অভিযোগে...

  • company_logo