• লিড নিউজ
  • আন্তর্জাতিক

‎দেশ রক্ষায় ৭০ লাখ ইরানি স্বেচ্ছায় যুদ্ধ করতে প্রস্তুত: স্পিকার গালিবাফ

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের প্রতিশোধমূলক পাল্টা আঘাতের পর গোটা মধ্যপ্রাচ্যে এখন চরম যুদ্ধাবস্থা বিরাজ করছে। এই উদ্ভূত পরিস্থিতিতে দেশ রক্ষায় প্রায় ৭০ লাখ ইরানি নাগরিক দেশটির সামরিক বাহিনীতে স্বেচ্ছাসেবী হিসেবে নিজেদের নাম লিখিয়েছেন।

‎ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এ কথা বলেছেন। বাঘের গালিবাফ বলেন, একটি ‘শক্তিশালী জাতীয় প্রচারণা’ লাখো ইরানিকে দেশ রক্ষায় অস্ত্র তুলে নিতে উদ্বুদ্ধ করেছে। 

‎বৃহস্পতিবার (২ এপ্রিল) ইরানি গণমাধ্যমের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে।

‎এর আগে হোয়াইট হাউস থেকে টেলিভিশনে দেওয়া এক ভাষণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের কাছে ‘খুব কম’ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক অবশিষ্ট আছে এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণের ক্ষমতা নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে।

‎ট্রাম্প আমেরিকানদের আরও বলেন, তিনি আশা করছেন ইরানের বিরুদ্ধে যুদ্ধ আরও দুই থেকে তিন সপ্তাহ চলবে। তবে তিনি বিশ্বাস করেন যে, এ সংঘাত শেষের দিকে এগিয়ে যাচ্ছে।

‎গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আকস্মিক ইরানে বিমান হামলা শুরু করার পর থেকে এ অঞ্চলটি সতর্ক অবস্থায় রয়েছে। ওই হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ এ পর্যন্ত এক হাজার ৩৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

‎ইরান তাদের ভূমিতে হামলার জবাবে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি থাকা দেশগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।

মন্তব্য (০)





image

ভারতের সবচেয়ে শক্তিশালী ভোটার ব্লক হতে চলেছে জেন জি

নিউজ ডেস্ক : ভারতের পরবর্তী সাধারণ নির্বাচন ২০২৯ সালে অনুষ্ঠ...

image

‎বাংলাদেশি আশ্রয়প্রার্থীদের উগান্ডাসহ পাঁচ দেশে পাঠানোর প...

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নে আশ্রয় আবেদন বাতিল হওয়া বা...

image

‎পারস্য উপসাগর ছাপিয়ে নতুন নতুন অঞ্চলে ছড়িয়ে পড়ছে ইরান যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র আপাতত ইরানে সামরিক হামলা স্থ...

image

দ্য হিন্দুর প্রতিবেদন তরুণদের আন্দোলনে যেভাবে বদলে দিয়েছ...

নিউজ ডেস্ক : দিল্লির যন্তর মন্তরে দেশটির তরুণ প্রজন্ম বা জেন...

image

সৌদিতে ১৫ হাজার অভিবাসী গ্রেফতার

নিউজ ডেস্ক : সৌদি আরবে গত এক সপ্তাহে আইন অমান্য করার অভিযোগে...

  • company_logo