• আন্তর্জাতিক

ফ্লোরিডায় ভাইস মেয়রকে গুলি করে হত্যা, স্বামী আটক

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কোরাল স্প্রিংস শহরের ভাইস মেয়র ন্যান্সি মেটায়ের বোয়েনকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার স্বামীকে প্রধান সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ। কর্তৃপক্ষ এটিকে পারিবারিক সহিংসতার ঘটনা বলে জানিয়েছে।

‎৩৮ বছর বয়সী ন্যান্সি মেটায়ের বোয়েন ছিলেন কোরাল স্প্রিংস শহরের প্রথম কৃষ্ণাঙ্গ নারী এবং প্রথম হাইতিয়ান-আমেরিকান নারী কমিশনার। প্রায় ১ লাখ ৩৪ হাজার মানুষের এই শহরটি মায়ামি শহরের উত্তর দিকে অবস্থিত।
‎
‎তিনি ২০২০ সালে প্রথমবার সিটি কমিশনার হিসেবে নির্বাচিত হন এবং ২০২৪ সালে পুনর্নির্বাচিত হন। পরে সহকর্মী কমিশনারদের ভোটে তাকে ভাইস মেয়র করা হয়। ২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের নির্বাচনি প্রচারণায় ফ্লোরিডায় ক্যারিবীয় ভোটারদের সমন্বয়কারী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
‎
‎পুলিশ জানায়, জরুরি ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা নিজ বাসা থেকে ন্যান্সি মেটায়ের বোয়েনের মরদেহ উদ্ধার করে। পরে তার স্বামীকে গ্রেপ্তার করা হয়। তাকে ফোর্ট লডারডেলের ব্রাওয়ার্ড কাউন্টি কারাগারে নেওয়া হয়েছে।
‎
‎৪০ বছর বয়সী স্টিফেন বোয়েন ‘মেন অব সেন্ট লুক’ নামে একটি ধর্মীয় ও সামাজিক সংগঠনের প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে জানা গেছে।
‎
‎ঘটনার তদন্ত চলছে এবং পুলিশ বিস্তারিত তথ্য সংগ্রহ করছে। সূত্র: রয়টার্স

মন্তব্য (০)





image

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

১

‎আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

image

‎শান্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস রয়ে গেছে: পেজ...

২

‎নিউজ ডেস্কঃ তেহরান ওয়াশিংটনের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে ...

image

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ

৩

নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় সাত মাসে গড়িয়...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

image

প্রতিপক্ষের ঘুম হারাম করে দিচ্ছে ইরানের যে প্রযুক্তি

৫

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে একের পর এক সামরিক চোখধ...

  • company_logo