ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ফিল্ম আর্কাইভের উদ্যোগে আগামীকাল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সাপ্তাহিক চলচ্চিত্র প্রদর্শনী শুরু হচ্ছে। সর্বসাধারণের জন্য উন্মুক্ত সাপ্তাহিক এসব চলচ্চিত্র দর্শকরা সম্পূর্ণ বিনামূল্যে দেখতে পারবেন।বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ৩০০ আসন বিশিষ্ট প্রজেকশন হলে (দোতলায়) প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে আর্কাইভে সংরক্ষিত নতুন/পুরাতন/দুর্লভ চলচ্চিত্র প্রদর্শন করা হবে
মাসিক সময়সূচি
হারুনর রশীদ পরিচালিত মেঘের অনেক রং চলচ্চিত্রটি প্রদর্শিত হবে আজ বৃহস্পতিবার (২ এপ্রিল)। ১ ঘণ্টা ১৭ মিনিটের এই চলচ্চিত্রে মাথিন, ওমর এলাহী, রওশন আরা, আদনানসহ অনেকে অভিনয় করেছে।
৯ এপ্রিল বৃহস্পতিবার খান আতাউর রহমান পরিচালিত দিন যায় কথা থাকে চলচ্চিত্রটি প্রদর্শিত হবে। সাদাকালো এ ছবিটির ব্যাপ্তিকাল ২ ঘণ্টা ৩২ মিনিট। এতে অভিনয় করেছেন ফারুক, কবরী, আনোয়ারা, খলিল ও টেলিসামাদ।
১৬ এপ্রিল বৃহস্পতিবার শাহ আলম কিরন পরিচালিত একটি চলচ্চিত্র প্রদর্শিত হবে। রঙিন এই চলচ্চিত্রের ব্যাপ্তিকাল ২ ঘণ্টা। এতে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, আনোয়ারা ও রিণা খান।
২৩ এপ্রিল বৃহস্পতিবার দেওয়ান নজরুল পরিচালিত দোস্ত দুশমন চলচ্চিত্রটি প্রদর্শিত হবে। সাদাকালো এই চলচ্চিত্রটির ব্যাপ্তিকাল ২ ঘণ্টা ১৩ মিনিট। এতে অভিনয় করেছেন, সোহেল রানা, ওয়াসিম, শাবানা ও সুচরিতা।
৩০ এপিল বৃহস্পতিবার মমতাজ আলী পরিচালিত নসিব চলচ্চিত্রটি প্রদর্শিত হবে। রঙিন এ চলচ্চিত্রের ব্যাপ্তিকাল ২ ঘণ্টা ৪২ মিনিট। এতে অভিনয় করেছেন, উজ্জল, শাবানা, ইলিয়াস কাঞ্চন ও রোজিনা।
বিনোদন ডেস্ক : ৪২ বছরে পৌঁছেও সৌন্দর্য এতটুকু কমেনি বলিউড অভ...
বিনোদন ডেস্ক : দেশের বিনোদন অঙ্গনের পরিচিত মুখ রাফিয়াত রশিদ ...
বিনোদন ডেস্ক : বলিউড চলচ্চিত্র জগতে নিজেকে প্রতিষ্ঠা করার আগ...
বিনোদন ডেস্ক : বিশ্বজুড়ে বক্স অফিসে ২৫০ কোটি রুপি আয়ের মাইল...
বিনোদন ডেস্ক : বাংলা নাটকের নিয়মিত মুখ জান্নাতুল সুমাইয়া হিম...

মন্তব্য (০)