• লিড নিউজ
  • আন্তর্জাতিক

যুদ্ধবিরতির অনুরোধ নিয়ে ট্রাম্পের দাবি ভিত্তিহীন: ইরান

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির অনুরোধ সংক্রান্ত বক্তব্যকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাতে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে এই দাবি করা হয়েছে।

পরে ইরানের সংবাদ সংস্থা আইআরআইবি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির কোনো প্রস্তাব দেয়নি।

আরাগচি বলেন, যুদ্ধবিরতির জন্য ইরানের পক্ষ থেকে ‘পাঁচ দফা’ প্রস্তাব দেওয়া হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে উল্লেখ করা হচ্ছে। এটা ‘অনুমান’ ছাড়া কিছু নয়।

আরাগচি আরও বলেন, যতক্ষণ না ‘আক্রমণকারী দেশকে শাস্তি দেওয়া হচ্ছে এবং ইরানকে পূর্ণ ক্ষতিপূরণ প্রদান করা হচ্ছে’ ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ চলবে।

এর কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, ‘ইরানের নতুন সরকারের প্রেসিডেন্ট’ যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেছেন।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প এ দাবি করেছিলেন। কিন্তু ওই শীর্ষ কর্মকর্তার নাম উল্লেখ না করে তাঁকে তাঁর পূর্বসূরিদের তুলনায় ‘অনেক কম উগ্রপন্থী এবং অনেক বেশি বুদ্ধিমান’ বলে উল্লেখ করেন ট্রাম্প।

মন্তব্য (০)





image

ভারতের সবচেয়ে শক্তিশালী ভোটার ব্লক হতে চলেছে জেন জি

নিউজ ডেস্ক : ভারতের পরবর্তী সাধারণ নির্বাচন ২০২৯ সালে অনুষ্ঠ...

image

‎বাংলাদেশি আশ্রয়প্রার্থীদের উগান্ডাসহ পাঁচ দেশে পাঠানোর প...

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নে আশ্রয় আবেদন বাতিল হওয়া বা...

image

‎পারস্য উপসাগর ছাপিয়ে নতুন নতুন অঞ্চলে ছড়িয়ে পড়ছে ইরান যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র আপাতত ইরানে সামরিক হামলা স্থ...

image

দ্য হিন্দুর প্রতিবেদন তরুণদের আন্দোলনে যেভাবে বদলে দিয়েছ...

নিউজ ডেস্ক : দিল্লির যন্তর মন্তরে দেশটির তরুণ প্রজন্ম বা জেন...

image

সৌদিতে ১৫ হাজার অভিবাসী গ্রেফতার

নিউজ ডেস্ক : সৌদি আরবে গত এক সপ্তাহে আইন অমান্য করার অভিযোগে...

  • company_logo