• লিড নিউজ
  • অর্থনীতি

‎জ্বালানি সংকট নিরসনে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী

  • Lead News
  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রভাবে অতিরিক্ত দামে জ্বালানি আমদানি থেকে সৃষ্ট সংকট নিরসনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

‎আজ (বুধবার, ১ এপ্রিল) দুপুরে রাজধানীর এনবিআর ভবনে সমসাময়িক অর্থনৈতিক পরিস্থিতি ও আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের বাজেট নিয়ে আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
‎
‎মন্ত্রী জানান, সরকার ঋণনির্ভর অর্থনীতি থেকে ধীরে ধীরে বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকে এগোতে চায়। এ লক্ষ্যে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বিভিন্ন উদ্যোগ নেয়া হচ্ছে।
‎
‎আসন্ন বাজেট প্রসঙ্গে তিনি বলেন, ‘নারী, শিশু ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ভর্তুকি ও সুযোগ-সুবিধা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।’ বাজেট প্রণয়নে সব শ্রেণি-পেশার মানুষের বিষয়টি বিবেচনায় নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
‎
‎বিনিয়োগ পরিবেশে আস্থা তৈরি করা জরুরি উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘সার্বিকভাবে কর্মসংস্থান সৃষ্টিতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।’

মন্তব্য (০)





image

তেলের দাম বৃদ্ধির প্রভাবে বাজারে বাড়তি চাপ

১

নিউজ ডেস্কঃ আগেই থেকে চড়া মাছের বাজার। জ্বালানি তেলের মূল্যব...

image

অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক

২

নিউজ ডেস্ক : দেশে প্রাথমিকভাবে চারটি ডিজিটাল ব্যাংকের অনুমোদ...

image

সর্বজনীন পেনশনে শরিয়াহভিত্তিক পদ্ধতি কীভাবে কার্যকর হবে?

৩

নিউজ ডেস্ক : বাংলাদেশে সর্বজনীন পেনশন কর্মসূচিতে শরিয়াহভিত্ত...

image

অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড

৪

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে অপ্রচলিত বা...

image

পোশাক খাতের সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

৫

নিউজ ডেস্ক : পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা ও সমস্যা সমাধানে বি...

  • company_logo