• লিড নিউজ
  • আন্তর্জাতিক

রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ রাশিয়ার ক্রিমিয়ায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ২৯ জন নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) ভোরে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা তাস নিউজ জানায়, কৃষ্ণ সাগরের কাছে ক্রিমিয়ার একটি পাহাড়ের চূড়ায় বিধ্বস্ত হয়েছে বিমানটি। এ সময় বিমানে থাকা ছয়জন ক্রু এবং ২৩ সাধারণ যাত্রী মারা গেছেন।

‎দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (৩১ মার্চ) মস্কোর সময় আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে ক্রিমিয়ান উপদ্বীপের ওপর দিয়ে নির্ধারিত ফ্লাইটে থাকা এএন২৬ সামরিক পরিবহন বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানায় প্রতিরক্ষা মন্ত্রণালয়।
‎
‎প্রতিবেদনে বলা হয়, এএন-২৬ বিমানটির সঙ্গে আগেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল। পরে একটি পাহাড়ের চূড়ায় ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়। তবে প্রাথমিকভাবে কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
‎
‎রাশিয়ার সরকারি সূত্রের তথ্যানুযায়ী, এএন-২৬ বিমানটি ১৯৬০-এর দশকের শেষদিক থেকে পরিষেবা দিয়ে আসছে। বিমানটি মালামাল পরিবহনের জন্যও ব্যবহার করে আসছে সংস্থাগুলো।

মন্তব্য (০)





image

ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

১

নিউজ ডেস্কঃ  ভারতীয় পণ্যের ওপর সর্বোচ্চ ২৫ শতাংশ শুল্ক ...

image

‎মিশরে তেলবাহী ট্যাংকার বিস্ফোরণে প্রাণহানি বেড়ে ৩১

২

‎আন্তর্জাতিক ডেস্ক: মিশরের গিজা প্রদেশে তেলবাহী একটি ট্য...

image

‎টানা ছয় দিন ২ ডিগ্রির বেশি উষ্ণ পৃথিবী, নতুন বৈশ্বিক রেকর্ড

৩

নিউজ ডেস্কঃ জলবায়ু পরিবর্তনের ভয়াবহ সংকেত দিচ্ছে বৈশ্বিক তাপ...

image

উত্তর কোরিয়ার পারমাণবিক মর্যাদা অস্বীকার করলেই যুদ্ধ: কিম...

৪

নিউজ ডেস্কঃ উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশের সামরিক স...

image

বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিন বাড়ল তেলের দাম

৫

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে অ...

  • company_logo