• লিড নিউজ
  • স্বাস্থ্য

এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে পাওয়া যাবে হামের টিকা: স্বাস্থ্যমন্ত্রী ‎

  • Lead News
  • স্বাস্থ্য

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে পাওয়া যাবে হামের টিকা বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ আজ (সোমবার, ৩০ মার্চ) সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

‎এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হামসহ ৬টি রোগের টিকা কিনতে ইউনিসেফকে ৬০৪ কোটি টাকা দেয়া হয়েছে। এপ্রিলের প্রথম সপ্তাহে টিকা এলে ভ্যাকসিন কর্মসূচি বাড়ানো হবে।’

‎এ সময় চিকিৎসায় পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে জানিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তিনি। তিনি বলেন, ‘২০১৮ সালের পর ৮ বছর হামের টিকার কোনো ক্যাম্পেইন হয়নি।’

‎তিনি বলেন, ‘ঢাকা, রাজশাহী এবং মানিকগঞ্জ ভেন্টিলেটর ব্যবস্থা বাড়ানো হয়েছে। বিভিন্ন হাসপাতালে ভেন্টিলেটরের ব্যবস্থা করার পাশাপাশি চিকিৎসক, নার্স প্রস্তুত রয়েছে।’

‎স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে কোন খাতে কী ধরনের সহযোগিতা করতে পারে, এ বিষয়ে পরিকল্পনা গ্রহণের জন্য ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী মে মাসের মধ্যে পরিকল্পনা চূড়ান্ত করে স্বাস্থ্য খাতের উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র।’

মন্তব্য (০)





image

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে তিনজ...

image

‎গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিউজ ডেস্কঃ সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় ...

image

‎জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

নিউজ ডেস্কঃ দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় সাধারণ জ্বর ও ...

image

‎৫ বছরের মধ্যে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্য সরকারের:...

নিউজ ডেস্কঃ সরকার আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ থ...

image

ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু করবে সরকার: স্বা...

নিউজ ডেস্কঃ প্রাথমিক পর্যায়ে সাধারণ মানুষের রোগ শনাক্ত করতে ...

  • company_logo