• লিড নিউজ
  • আন্তর্জাতিক

‘মহাবিপদের’ আশঙ্কা সৌদি আরবের

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : সৌদি আরবের অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদান বলেছেন, ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যুদ্ধ দ্রুত সমাধান করা না হলে বড় ধরনের সরবরাহ শৃঙ্খল বিঘ্নিত হতে পারে, বিশেষ করে তেলের ক্ষেত্রে পরিস্থিতি নাটকীয়ভাবে খারাপ হতে পারে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) মিয়ামিতে ফিউচার ইনভেস্টমেন্ট ইনস্টিটিউট (এফআইআই) প্রায়োরিটি সামিটে আল-জাদান বলেন, ‘আমাদের সত্যিই নিশ্চিত করতে হবে যে আমরা এই সংঘাত খুব দ্রুত সমাধান করব এবং বিশ্ব অর্থনীতি যাতে আরও বেশি ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘সরবরাহ শৃঙ্খল বিঘ্নিত হওয়ার ক্ষেত্রে গত কয়েক সপ্তাহে আমরা যা দেখেছি, তা এমনকি কোভিড-পরবর্তী সময়ের প্রভাবকেও ছাড়িয়ে গেছে। যদি এটি অব্যাহত থাকে, তবে আমি মনে করি আমরা আরও গুরুতর প্রভাব দেখতে পাব।’

সূত্র: আল জাজিরা।

মন্তব্য (০)





image

ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

১

নিউজ ডেস্কঃ  ভারতীয় পণ্যের ওপর সর্বোচ্চ ২৫ শতাংশ শুল্ক ...

image

‎মিশরে তেলবাহী ট্যাংকার বিস্ফোরণে প্রাণহানি বেড়ে ৩১

২

‎আন্তর্জাতিক ডেস্ক: মিশরের গিজা প্রদেশে তেলবাহী একটি ট্য...

image

‎টানা ছয় দিন ২ ডিগ্রির বেশি উষ্ণ পৃথিবী, নতুন বৈশ্বিক রেকর্ড

৩

নিউজ ডেস্কঃ জলবায়ু পরিবর্তনের ভয়াবহ সংকেত দিচ্ছে বৈশ্বিক তাপ...

image

উত্তর কোরিয়ার পারমাণবিক মর্যাদা অস্বীকার করলেই যুদ্ধ: কিম...

৪

নিউজ ডেস্কঃ উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশের সামরিক স...

image

বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিন বাড়ল তেলের দাম

৫

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে অ...

  • company_logo