• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইরানের প্রশংসা করলেন ট্রাম্প

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার দাবি করেছেন যে, ইরানের সামরিক বাহিনীকে অনেকাংশেই নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) তিনি ইরানের নেতাদের সম্পর্কে বলেন, ‘তারা বোকা নন, নির্দিষ্ট কিছু দিক থেকে তারা অত্যন্ত বুদ্ধিমান এবং তারা চমৎকার আলোচক।’

‘আমি বলি তারা জঘন্য লড়াকু, কিন্তু চমৎকার আলোচক,’ উল্লেখ করে ট্রাম্প আরও যোগ করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘নির্ধারিত সময়ের চেয়ে অনেক এগিয়ে’ আছে, যা শুরুতে চার থেকে ছয় সপ্তাহ স্থায়ী হওয়ার কথা ছিল।

তিনি বলেন, ‘আমরা ইরানকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছি। তারা পরাজিত; তারা আর ঘুরে দাঁড়াতে পারছে না। এখন তাদের সামনে একটি চুক্তি করার সুযোগ আছে, তবে সেটি তাদের ওপরই নির্ভর। 

তিনি আরও বলেন, ‘আমরা তাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন মজুত গুড়িয়ে দিচ্ছি, ধ্বংস করছি তাদের প্রতিরক্ষা শিল্প ভিত্তি। আমরা তাদের নৌবাহিনী ও বিমান বাহিনীকে পুরোপুরি নির্মূল করেছি এবং তাদের ক্ষেপণাস্ত্রের একটি বড় অংশ ও ৯০ শতাংশ লঞ্চার ধ্বংস করে দিয়েছি।’

এর আগে ট্রাম্প বলেন, ইরান যুদ্ধ থামাতে ‘চুক্তির জন্য ভিক্ষা করছে’।

হোয়াইট হাউস থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ইরান ও ইসরাইলের মধ্যকার যুদ্ধ এবং তেহরান শান্তি আলোচনায় অংশ নিচ্ছে না—এমন প্রতিবেদনের বিষয়ে কথা বলেছেন।

ট্রাম্প বলেন, ‘আমি বিষয়টি পরিষ্কার করে দিচ্ছি যে, চুক্তির জন্য তারাই ভিক্ষা করছে, আমি নই। সেখানে কী ঘটছে তা যারা দেখেছেন, তারা সবাই জানেন কেন তারা এমনটা করছে।’

যুদ্ধবিরতি বা চুক্তিতে রাজি হওয়ার বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমি জানি না আমরা সেটি করতে পারব কিনা। আমি জানি না আমরা সেটি করতে ইচ্ছুক কি না।’

সূত্র: আল জাজিরা।

মন্তব্য (০)





image

ভারতের সবচেয়ে শক্তিশালী ভোটার ব্লক হতে চলেছে জেন জি

নিউজ ডেস্ক : ভারতের পরবর্তী সাধারণ নির্বাচন ২০২৯ সালে অনুষ্ঠ...

image

‎বাংলাদেশি আশ্রয়প্রার্থীদের উগান্ডাসহ পাঁচ দেশে পাঠানোর প...

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নে আশ্রয় আবেদন বাতিল হওয়া বা...

image

‎পারস্য উপসাগর ছাপিয়ে নতুন নতুন অঞ্চলে ছড়িয়ে পড়ছে ইরান যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র আপাতত ইরানে সামরিক হামলা স্থ...

image

দ্য হিন্দুর প্রতিবেদন তরুণদের আন্দোলনে যেভাবে বদলে দিয়েছ...

নিউজ ডেস্ক : দিল্লির যন্তর মন্তরে দেশটির তরুণ প্রজন্ম বা জেন...

image

সৌদিতে ১৫ হাজার অভিবাসী গ্রেফতার

নিউজ ডেস্ক : সৌদি আরবে গত এক সপ্তাহে আইন অমান্য করার অভিযোগে...

  • company_logo