ফাইল ছবি
চাকরি ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধানসহ বিভিন্ন পদে নিয়োগের জন্য সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
বুধবার (২৫ মার্চ) এনটিআরসিএর পরিচালক তাসনিম জেবিন বিনতে শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার পদে আগ্রহী যোগ্য প্রার্থীদের পুনরায় অনলাইনে আবেদন করতে হবে। সংশ্লিষ্ট অধিদপ্তরভিত্তিক শূন্য পদে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
এতে আরও জানানো হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ২৫ মার্চ ২০২৬ তারিখের নির্দেশনার আলোকে এনটিআরসিএর ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত ৮ম নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছে।
ইতোমধ্যে যারা আবেদন করেছিলেন, তাদের আবেদন ফি অনলাইন ব্যাংকিং চার্জ ও টেলিটক চ্যানেল ফি কেটে নগদ, বিকাশ ও রকেটসহ অনলাইন মাধ্যমে ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
নতুন সময়সূচি অনুযায়ী, আবেদন করা যাবে ২৮ মার্চ থেকে ৪ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা, যা ৫ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত জমা দেওয়া যাবে।
এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিতব্য এই পরীক্ষার সময়সীমা নির্ধারণ করা হয়েছে এক ঘণ্টা।
চাকরি ডেস্ক : সাম্প্রতিক সময়ে হামের প্রকোপ ও মৃত্যুঝুঁকিতে শঙ্কিত মানুষ।...
চাকরি ডেস্ক : বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে (বিএইচবিএফসি) ...
নিউজ ডেস্কঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো....
চাকরি ডেস্ক : বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটে (বিআইসিএম) ছয়টি শূন্য পদের বিপরীতে নিয়...
পাবনা প্রতিনিধিঃ বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডে...

মন্তব্য (০)