• আন্তর্জাতিক

অস্ত্র উৎপাদন ‘সর্বোচ্চ পর্যায়ে’ নিচ্ছে যুক্তরাষ্ট্র

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইরানে যৌথভাবে আগ্রাসন চালাচ্ছে গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র। গত ২৮ ফেব্রুয়ারি হামলা শুরু করার পর থেকে সমুচিত জবাব দিয়ে যাচ্ছে তেহরানও। এতে যুক্তরাষ্ট্রেরও নজিরবিহীন ক্ষতি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে অস্ত্র উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে নিতে হচ্ছে দেশটিকে।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে, তারা বেশ কিছু প্রতিরক্ষা ব্যবস্থা ও গোলাবারুদের উৎপাদন বাড়াবে। পেন্টাগনের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রিসিশন স্ট্রাইক মিসাইল’ বা লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলায় সক্ষম ক্ষেপণাস্ত্রের উৎপাদন জোরদার করা হবে। পাশাপাশি বেশি উঁচু দিয়ে উড়ে যাওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম ‘টার্মিনাল হাই আল্টিটিউড এরিয়া ডিফেন্স (থাড)’-এর শিকার বা লক্ষ্যবস্তু শনাক্তকরণ যন্ত্রের উৎপাদনও বাড়ানো হবে।

পেন্টাগন আরও জানায়, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ‘প্রতিরক্ষা শিল্পের উৎপাদন যুদ্ধকালীন পর্যায়ে’ নিতে চান। এছাড়া নেভিগেশন সিস্টেম এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সংক্রান্ত সরঞ্জাম উৎপাদনও বাড়ানো হবে।

মন্তব্য (০)





image

ভারতের সবচেয়ে শক্তিশালী ভোটার ব্লক হতে চলেছে জেন জি

নিউজ ডেস্ক : ভারতের পরবর্তী সাধারণ নির্বাচন ২০২৯ সালে অনুষ্ঠ...

image

‎বাংলাদেশি আশ্রয়প্রার্থীদের উগান্ডাসহ পাঁচ দেশে পাঠানোর প...

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নে আশ্রয় আবেদন বাতিল হওয়া বা...

image

‎পারস্য উপসাগর ছাপিয়ে নতুন নতুন অঞ্চলে ছড়িয়ে পড়ছে ইরান যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র আপাতত ইরানে সামরিক হামলা স্থ...

image

দ্য হিন্দুর প্রতিবেদন তরুণদের আন্দোলনে যেভাবে বদলে দিয়েছ...

নিউজ ডেস্ক : দিল্লির যন্তর মন্তরে দেশটির তরুণ প্রজন্ম বা জেন...

image

সৌদিতে ১৫ হাজার অভিবাসী গ্রেফতার

নিউজ ডেস্ক : সৌদি আরবে গত এক সপ্তাহে আইন অমান্য করার অভিযোগে...

  • company_logo