ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে বিশ্বনেতাদের মার্কিন-ইসরাইল জোটে যোগ দেওয়ার জোরালো আহ্বান জানিয়েছেন। দক্ষিণ ইসরাইলের আরাদ শহরে সম্প্রতি ঘটে যাওয়া একটি হামলার স্থান পরিদর্শনে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
নেতানিয়াহু দাবি করেন, বেশ কিছু দেশ ইতিমধ্যেই এই জোটের অংশ হওয়ার পথে অগ্রসর হচ্ছে। তিনি বর্তমান পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক মহলের আরও ব্যাপক অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। ইরানের সামরিক সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, তেহরান কেবল মধ্যপ্রাচ্যেই নয়, বরং ইউরোপের গভীরে দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা রাখে।
বক্তব্যের এক পর্যায়ে নেতানিয়াহু ইরানকে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানানোর দায়ে অভিযুক্ত করেন। তিনি সতর্ক করে বলেন, ইরানের এই ক্রমবর্ধমান হুমকি কেবল আঞ্চলিক নয়, বরং একটি বৈশ্বিক নিরাপত্তা সংকট।
তাই এই 'আগ্রাসন' রুখতে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে ইসরাইল ও আমেরিকার পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
সূত্র: আলজাজিরা।
নিউজ ডেস্কঃ ভারতীয় পণ্যের ওপর সর্বোচ্চ ২৫ শতাংশ শুল্ক ...
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের গিজা প্রদেশে তেলবাহী একটি ট্য...
নিউজ ডেস্কঃ জলবায়ু পরিবর্তনের ভয়াবহ সংকেত দিচ্ছে বৈশ্বিক তাপ...
নিউজ ডেস্কঃ উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশের সামরিক স...
আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে অ...

মন্তব্য (০)