• বিনোদন

ঈদে তৌসিফ-নীহার ভালোবাসা— ‘তুই থেকে তুমি’

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : বিনোদন জগতের বর্তমান প্রজন্মের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব ও নাজনীন নীহাকে নিয়ে হাসিব হোসাইন রাখি নির্মাণ করেছেন ঈদ বিশেষ নাটক— ‘তুই থেকে তুমি’।

নাটকের গল্পের শুরু—ভার্সিটি পড়ুয়া নাহিদ ও ফালাককে নিয়ে। তারা খুব ভালো বন্ধু। একটা সময় দুজনে বুঝতে পারে, তাদের ভেতর যে বন্ধুত্বের সম্পর্ক এটি শুধু বন্ধুত্ব নয়; ভালোবাসারও। প্রথম দিকে কেউ কাউকে ভালোবাসার কথা শেয়ার করে না। একসময় নাটকের গল্পে একটা ক্রাইসিস মোমেন্টের মুখোমুখি হয়ে বাধ্যতামূলকভাবে দুজন দুজনের প্রতি ভালোবাসার কথা স্বীকার করে।

ঈদ বিশেষ নাটক ‘তুই থেকে তুমি’-তে অভিনয় প্রসঙ্গে তৌসিফ মাহবুব বলেন, ‘বন্ধুত্ব থেকে ভালোবাসার মানুষ হয়ে যাওয়ার গল্পই হলো এ নাটকটির মূল গল্প। আশা করছি এ নাটকটি দর্শকদের কাছে ভীষণ উপভোগ্য হয়ে উঠবে।’

 ‘তুই থেকে তুমি’ নাটকটি ঈদে ইউটিউব চ্যানেলে প্রচার করা হবে বলে জানিয়েছেন নির্মাতা হাসিব হোসাইন রাখি। এদিকে তৌসিফ-নীহা অভিনীত ‘প্রেমাতাল’ শিরোনামের আরও একটি নাটক ঈদে প্রচার করা হবে।

মন্তব্য (০)





image

মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী

১

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...

image

‎জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যা...

২

বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...

image

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাব...

৩

বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...

image

‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার ‎

৪

‎বিনোদন ডেস্ক: ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছি...

image

‎সবার সামনে মঞ্চে শাহরুখকে ‘চুপ’ করালেন অনন্ত আম্বানি, সম...

৫

বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানকে প্রকাশ্য অনুষ্ঠানে চ...

  • company_logo