• আন্তর্জাতিক

ইসরাইল আল-আকসা মসজিদ বন্ধ করায় আরব লিগের তীব্র নিন্দা

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : পবিত্র রমজান মাসে মুসল্লিদের জন্য আল-আকসা মসজিদ বন্ধ করে দেওয়ায় ইসরাইলের ভূমিকার তীব্র নিন্দা জানিয়েছে আরব লিগ। রোববার (১৫ মার্চ) তারা বলেছে, মুসলমানদের সেখানে ইবাদত করতে বাধা দেওয়ার কোনো অধিকার ইসরাইলের নেই। 

আঞ্চলিক এই জোট এক বিবৃতিতে জানায়, ইসরাইলের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং এটি আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক পরিণাম বয়ে আনতে পারে। 

একই সঙ্গে তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরাইলের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছে, যাতে তারা জেরুজালেমের পবিত্র স্থানগুলোতে অবৈধ কার্যক্রম বন্ধ করে এবং ধর্মীয় উপাসনার স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শন করে। 

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের প্রেক্ষাপটে দখল করা জেরুজালেমে আল-আকসা মসজিদ বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে দখল করা পশ্চিম তীরের ইব্রাহিমি মসজিদে মাত্র ৫০ মুসল্লিকে নামাজ আদায়ের অনুমতি দেওয়া হয়েছে—এমন পরিস্থিতিতে আরব লিগ এ বিবৃতি দিল।

সূত্র: আনাদোলু এজেন্সি।

মন্তব্য (০)





image

ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র

১

আন্তর্জাতিক ডেস্ক : দূরপাল্লার হামলার সক্ষমতা বাড়া...

image

ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

২

নিউজ ডেস্কঃ  ভারতীয় পণ্যের ওপর সর্বোচ্চ ২৫ শতাংশ শুল্ক ...

image

‎মিশরে তেলবাহী ট্যাংকার বিস্ফোরণে প্রাণহানি বেড়ে ৩১

৩

‎আন্তর্জাতিক ডেস্ক: মিশরের গিজা প্রদেশে তেলবাহী একটি ট্য...

image

‎টানা ছয় দিন ২ ডিগ্রির বেশি উষ্ণ পৃথিবী, নতুন বৈশ্বিক রেকর্ড

৪

নিউজ ডেস্কঃ জলবায়ু পরিবর্তনের ভয়াবহ সংকেত দিচ্ছে বৈশ্বিক তাপ...

image

উত্তর কোরিয়ার পারমাণবিক মর্যাদা অস্বীকার করলেই যুদ্ধ: কিম...

৫

নিউজ ডেস্কঃ উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশের সামরিক স...

  • company_logo