ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক : চার দশকের দীর্ঘ ক্যারিয়ারে ঢালিউডে খল-অভিনেতা হিসেবে জনপ্রিয়তার তুঙ্গে থাকলেও ২০২৬ সালের ঈদুল ফিতরে নিজের চিরচেনা রূপ পালটে ভিন্নভাবে হাজির হচ্ছেন মিশা সওদাগর। সচরাচর ঈদের অধিকাংশ সিনেমাতেই প্রধান ভিলেন রূপে সিনেমাপ্রেমী দর্শকদের কাছে তার সরব উপস্থিতি থাকলেও এবারের ঈদে সেই গতানুগতিক প্রথা ভেঙে ফেলছেন তিনি।
সারা বছর যত সিনেমা পর্দায় আসে প্রতিটিতেই প্রধান খল-অভিনেতা হিসাবে দর্শকদের সামনে হাজির হন তিনি। সেই তালিকা আরও দীর্ঘ হয় ঈদের সিনেমায়। বিগত ঈদগুলোতে এমন দৃশ্যই দর্শকরা দেখেছেন। তবে এবারের ঈদে চিরচেনা রূপে দেখা যাবে না জনপ্রিয় এ অভিনেতাকে।
এবার মাত্র একটি সিনেমায় দেখা যাবে মিশা সওদাগরকে। নির্মাতা রায়হান রাফী পরিচালিত ‘প্রেশার কুকার’ ছাড়া এখন পর্যন্ত মুক্তির তালিকায় মিশার নতুন কোনো সিনেমা নেই। মুক্তির তালিকা ছোট হওয়া প্রসঙ্গে মিশা সওদাগর বলেন, ‘একসময় দিনে চার-পাঁচটা সিনেমার কাজ করেছি। সকাল ৭টা থেকে রাত ২টা পর্যন্ত শুটিং চলত। এখন সেই এফডিসি প্রায় বন্ধ। কাজ কমে গেলে মুক্তির তালিকা ছোট হয়ে যাবে— এটাই তো স্বাভাবিক।’
তবে একটি সিনেমা মুক্তি পেলেও এতে ভিন্নধর্মী চরিত্রে দেখা মিলবে বলে জানিয়েছেন মিশা সওদাগর । তিনি বলেন, একটা সিনেমা হলেও, সিনেমাটির টিজার প্রকাশের পর বেশ সাড়া ফেলেছে বিনোদনপ্রেমী থেকে শুরু করে নেট দুনিয়ায়। টিজারের চরিত্রগুলোর উপস্থিতি ভয়ংকর কিছুর আভাস দিয়েছে। এতে আগের থেকে অনেকটাই আলাদা মিশাকে দেখতে পাবেন দর্শক বলে জানিয়েছেন সময়ের আলোচিত খল-অভিনেতা মিশা সওদাগর।
বিনোদন ডেস্ক : দক্ষ অভিনয় এবং পর্দার উপস্থিতিতে দর্শকদের মুগ্ধ করে চলেছেন বলিউড ও দক্ষিণী অভিন...
বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান এবং গ্ল্যামার গার্...
বিনোদন ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির ব্...
বিনোদন ডেস্ক : আজ রোববার (২২ মার্চ) রাত সাড়ে ৮টায় বিটিভি ও ব...
বিনোদন ডেস্ক : সম্প্রতি ঈদে কর্মমুখর মানুষের বাড়ি ফেরা নিয়ে অনেক বাস কাউ...

মন্তব্য (০)