• লিড নিউজ
  • অর্থনীতি

‎১৮ মার্চ দেশের তফসিলি ব্যাংকের সব শাখা বন্ধ, সীমিত লেনদেন পোশাকশিল্প এলাকায়

  • Lead News
  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৮ মার্চ বুধবার দেশের সকল তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখা বন্ধ থাকবে। তবে পোশাক শিল্প সংশ্লিষ্ট এলাকায় বাণিজ্যিক ব্যাংকের কিছু শাখা ১৮ ও ১৯ মার্চ সীমিত পরিসরে খোলা থাকবে। বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজারি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার আজ মঙ্গলবার জারি করা হয়েছে।

‎ঈদের আগে তৈরি পোশাক শিল্প খাতে নিয়োজিত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং রপ্তানি বিল ক্রয়ের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্প সংশ্লিষ্ট এলাকায় বাণিজ্যিক ব্যাংকের কিছু শাখা ১৮ ও ১৯ মার্চ সীমিত পরিসরে খোলা থাকবে।

‎সার্কুলার অনুযায়ী, এসব শাখায় সকাল ১০টা থেকে বিকেল ২টা পর্যন্ত অফিস কার্যক্রম চলবে এবং সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন করা যাবে।

‎এছাড়া সমুদ্র, স্থল ও বিমান বন্দর এলাকার (পোর্ট ও কাস্টমস এলাকা) ব্যাংক শাখা, উপশাখা ও বুথসমূহে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ (ঈদের দিন ছাড়া) আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনেও সীমিত আকারে চালু রাখা যাবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকসমূহ স্থানীয় প্রশাসন ও বন্দর কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

‎সার্কুলারে আরও বলা হয়, ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি অনুযায়ী ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।

মন্তব্য (০)





image

৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিপর্যয়ে বিশ্ব বাণিজ্য: ডব্ল...

নিউজ ডেস্ক : ইরানে যৌথভাবে আগ্রাসন চালাচ্ছে গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র। এত...

image

‎১৬৩ কোটি ৪৮ লাখ টাকার পাম তেল কেনার সিদ্ধান্ত সরকারের

নিউজ ডেস্কঃ টিসিবি কার্ডধারী নিম্নআয়ের এক কোটি পরিবারের কাছে...

image

এবার ‘কম মূল্যে’ আরও দুই কার্গো এলএনজি কিনছে সরকার

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে জ্বালানি সংকট মোক...

image

বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের মূল্য

নিউজ ডেস্ক : বিশ্ববাজারে ডলারের মান এবং তেলের দামের পতনের ফলে মুদ্রাস্ফী...

image

১১ জুন সংসদে নতুন বাজেট উপস্থাপন

নিউজ ডেস্কঃ আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট জাতীয় সংসদে উপস্থা...

  • company_logo