• তথ্য ও প্রযুক্তি

ইন্সটাগ্রামের নতুন ফিচার আত্মহত্যার অনুসন্ধান করলেই জেনে যাবে বাবা-মা

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্য প্রযুক্তি ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কিশোর-কিশোরীদের নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে বাড়তে থাকা উদ্বেগের মুখে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে ‘মেটা’-এর মালিকানাধীন প্রতিষ্ঠান ইনস্টাগ্রাম। এখন থেকে কোনো কিশোর বা কিশোরী যদি ইনস্টাগ্রামে বারবার আত্মহত্যা বা আত্মক্ষতি (self-harm) সংক্রান্ত কোনো বিষয় অনুসন্ধান (search) করে, তবে স্বয়ংক্রিয়ভাবে তার অভিভাবকদের কাছে সতর্কবার্তা বা নোটিফিকেশন চলে যাবে।

ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের ‘প্যারেন্টাল সুপারভিশন’ বা অভিভাবকীয় তত্ত্বাবধান ফিচারের আওতায় থাকা অ্যাকাউন্টগুলোর ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে। যদি কোনো কিশোর ব্যবহারকারী একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বারবার ক্ষতিকর শব্দ বা বিষয় সার্চ করার চেষ্টা করে, তবে অ্যাপটি তাৎক্ষণিকভাবে অভিভাবককে অ্যালার্ট পাঠাবে।

এই সতর্কবার্তার পাশাপাশি অভিভাবকদের বিশেষজ্ঞ পরামর্শও দেওয়া হবে, যাতে তারা বিষয়টি নিয়ে সন্তানের সঙ্গে সংবেদনশীলভাবে কথা বলতে পারেন।

আগে থেকেই ইন্সটাগ্রামে আত্মক্ষতিমূলক কোনো বিষয় সার্চ করলে তা ব্লক করে দেওয়া হতো এবং ব্যবহারকারীকে সহায়তামূলক রিসোর্সের (যেমন হেল্পলাইন নম্বর) দিকে পাঠিয়ে দেওয়া হতো। তবে এবারই প্রথম সরাসরি অভিভাবকদের এই প্রক্রিয়ায় যুক্ত করা হচ্ছে।

প্রাথমিকভাবে আগামী সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া এবং কানাডায় এই ফিচার চালু হবে এবং বছরের শেষের দিকে বিশ্বব্যাপী এটি ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছেGবিশ্বজুড়ে কঠোর হচ্ছে আইন 

ইনস্টাগ্রামের এই ঘোষণা এমন এক সময়ে এল যখন বিশ্বের বিভিন্ন দেশ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বয়সের সীমাবদ্ধতা নিয়ে কঠোর আইন করার কথা ভাবছে। এর মধ্যে অস্ট্রেলিয়া গত ডিসেম্বর মাসেই বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করেছে। 

ব্রিটেন শিশুদের অনলাইন সুরক্ষায় জানুয়ারি মাস থেকেই বিভিন্ন বিধিনিষেধ আরোপের কথা বিবেচনা করছে।  ইউরোপীয় অঞ্চলে স্পেন, গ্রিস এবং স্লোভেনিয়ার মতো দেশগুলোও কিশোর-কিশোরীদের সোশ্যাল মিডিয়া অ্যাক্সেস সীমিত করার লক্ষ্যে কাজ শুরু করেছে। 

নতুন ফিচার নিয়ে মেটা এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমাদের কঠোর নীতি রয়েছে যা আত্মহত্যা বা আত্মক্ষতিকে উৎসাহিত করে এমন বিষয়বস্তু প্রচার নিষিদ্ধ করে। এই নতুন অ্যালার্টগুলো কিশোর-কিশোরীদের সম্ভাব্য ক্ষতিকর বিষয়বস্তু থেকে রক্ষা করার জন্য আমাদের চলমান প্রচেষ্টারই একটি অংশ।’

সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট (যেমন-Grok)-এর মাধ্যমে তৈরি বিভিন্ন আপত্তিকর ছবি এবং তথ্যের কারণে অনলাইন নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। ব্রিটেনে পর্নোগ্রাফি সাইটগুলোতে শিশুদের প্রবেশ ঠেকাতে গিয়ে প্রাপ্তবয়স্কদের গোপনীয়তা রক্ষা এবং বাক-স্বাধীনতার মতো বিষয়গুলো নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ১৬ বছরের কম বয়সীদের জন্য ইন্সটাগ্রামের ‘টিন অ্যাকাউন্ট’ বা কিশোর অ্যাকাউন্টগুলোর সেটিংস পরিবর্তন করতে এখন থেকে বাবা-মায়ের অনুমতি বাধ্যতামূলক হওয়া এবং এই নতুন সার্চ অ্যালার্ট সিস্টেম অভিভাবকদের কিছুটা হলেও স্বস্তি দেবে।

মন্তব্য (০)





image

পুরোনো রাউটার নিয়ে যে সতর্কবার্তা দিল এফবিআই

তথ্য প্রযুক্তি ডেস্ক : সম্প্রতি Federal Bureau of Investigation (এফবিআই)...

image

আপনার ওয়াইফাই স্লো? এখনই বদলে ফেলুন এই ৪ সেটিংস

তথ্য প্রযুক্তি ডেস্ক : দৈনন্দিন জীবনে ইন্টা...

image

সন্তানের হোয়াটসঅ্যাপে যেভাবে চালু করবেন ‘পেরেন্টাল কন্ট্রোল’

তথ্য প্রযুক্তি ডেস্ক : ইন্টারনেটের এই যুগে শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্...

image

সন্তানের হোয়াটসঅ্যাপে যেভাবে চালু করবেন ‘পেরেন্টাল কন্ট্রোল’

তথ্য প্রযুক্তি ডেস্ক : ইন্টারনেটের এই যুগে শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্...

image

ইন্টারনেট ছাড়াই চ্যাট করা যাবে নতুন এই অ্যাপে

তথ্য প্রযুক্তি ডেস্ক : এতদিন বার্তা পাঠাতে ইন্টারনেট সংযোগ থাকা বাধ্যতাম...

  • company_logo