• গণমাধ্যম

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটিতে আহ্বায়ক মোহন, সদস্য সচিব সুজন

  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি: ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার মোহন আখন্দকে আহ্বায়ক এবং যমুনা টেলিভিশনের বগুড়া ব্যুরো প্রধান মেহেরুল সুজনকে সদস্য সচিব নির্বাচিত করে বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠিত হয়েছে।

শনিবার রাতে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সভায় সংগঠনের নতুন এই পরিচালনা পরিষদ গঠন হয়।

বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু ও সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস ও সাধারণ সম্পাদক এস.এম. আবু সাঈদ, বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ এবং টেলিভিশন সাংবাদিকরা এই সভায় অংশ নেন।

সভায় সর্বসম্মতিক্রমে ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার মোহন আখন্দকে আহবায়ক ও যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান মেহেরুল সুজনকে সদস্য সচিব  করে সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। নতুন এই কমিটির সদস্যরা হলেন, বাংলা টিভির ব্যুরো প্রধান তানভীর আলম রিমন, একাত্তর টেলিভিশনের ব্যুরো প্রধান  এস.এম. আবু সাঈদ, এনটিভির জেলা প্রতিনিধি আতিকুর রহমান সোহাগ, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি সুমন সরদার এবং গাজী টেলিভিশনের বগুড়া প্রতিনিধি মাহবুবা পারভীন লুনা।

সভায় সিদ্ধান্ত হয়, সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক বগুড়ায় কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সংগঠনে অন্তর্ভুক্ত করে, পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন কমিটি গঠনের লক্ষ্যে সাধারণ নির্বাচনের আয়োজন করবে আহ্বায়ক কমিটি। 
 

মন্তব্য (০)





image

আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক আঃ রউফ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর প্রেস ক্লাব রাণীনগরের আহ্বায়ক কমিটি ...

image

‎সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : ত...

নিউজ ডেস্কঃ কে সাংবাদিক, আর কে সাংবাদিক নয় তা নির্ধারণ করার ...

image

‎ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো ত...

নিউজ ডেস্কঃ সরকারি নিবন্ধন ও ডিক্লারেশনপ্রাপ্ত গণমাধ্যম...

image

সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও...

image

ভাষা সৈনিক আব্দুল হামিদ সরকারের মৃত্যুবার্ষিকী আজ

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভ...

  • company_logo