• লিড নিউজ
  • জাতীয়

‎প্রধানমন্ত্রী পাটশিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার গুরুদায়িত্ব দিয়েছেন: বাণিজ্যমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী আমাকে এবং আমার সহকর্মীকে এই পাটশিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার গুরুদায়িত্ব দিয়েছেন। ইনশাআল্লাহ তার এই বিশ্বাসের মর্যাদা রাখার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব।
‎
‎শুক্রবার (৬ মার্চ) রাজধানীর ওসমানী মিলনায়তনে পাট দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
‎
‎বাণিজ্যমন্ত্রী বলেন, পাটশিল্পকে প্রথমবার জাতীয়করণের পর আবার বিরাষ্ট্রীয়করণ করা হলেও লোকসানের কলঙ্ক থেকে আমরা আর বের হয়ে আসতে পারিনি। অথচ এই পাট শিল্প শুধু বাংলাদেশের ঐতিহ্য না, বহির্বিশ্বের কাছে বাংলাদেশের একটি প্রতীক হিসেবে পাট শিল্প দাঁড়িয়ে আছে।
‎
‎তিনি আরও বলেন, আগামী দিনে সেই সুযোগ আমরা তৈরি করব, যেন বিশ্ব বাণিজ্যিক প্ল্যাটফর্মগুলোতে আমাদের পাটশিল্পের ক্ষুদ্র প্রস্তুতকারক ও উৎপাদকরা জড়িত হতে পারেন এবং তাদের পণ্য বিশ্বের বাজারে অফার করতে পারেন।
‎
‎মন্ত্রী বলেন, পাটশিল্পের কয়েকটি প্রতিবন্ধকতার মধ্যে একটি হলো পাট বীজের অপর্যাপ্ততা। আগামী দিনে আমাদের প্রধানতম লক্ষ্য হবে এই পাট বীজে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের।
‎
‎খন্দকার আব্দুল মুক্তাদির জানান, আগামী দিনে আমাদের লক্ষ্য হবে চাষিরাও যেন লাভজনক মূল্য পান পাশাপাশি পাটকলও যেন একটি সাশ্রয়ী মূল্যে তার উপকরণ কিনতে পারে, সেটির একটি কার্যকর সাপ্লাই চেইন তৈরি করা।
‎
‎এছাড়া তিনি দেশবাসীকে পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানোরও আহ্বান জানান। পাশপাশি এতে পাটশিল্পের বিপ্লব ঘটবে বলেও মন্তব্য করেন তিনি।

মন্তব্য (০)





image

এবার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এ...

১

নিউজ ডেস্ক : রাজধানীর বুদ্ধিজীবী কবরস্থানে কক...

image

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্কের সংশোধন অধ্যাদেশের খসড়া ...

২

নিউজ ডেস্ক : মাঠ পর্যায়ে রাজস্ব আদায় প্রক্রিয়ায় গতিশীলতা আনার লক্ষ্যে &l...

image

‘২ কোটি দেন, সব সই করে দেব’— ভিডিও ভাইরালের পর প্রকৌশলী ব...

৩

নিউজ ডেস্ক : আর্থিক লেনদেন সংক্রান্ত কথোপকথনের একটি ভিডিও গণমাধ্যমে প্রচ...

image

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: হুমায়ু...

৪

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক ...

image

গণভবনের পেছনের মাঠ ঘিরে রেখেছে এসআরবি

৫

নিউজ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরে গণভবনের পেছনে সাবেক বাণিজ্য মেলার ম...

  • company_logo