• লিড নিউজ
  • আন্তর্জাতিক

পাকিস্তানে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, সংঘর্ষে নিহত ৯

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ পাকিস্তানের করাচিতে মার্কিন কনস্যুলেটের কাছে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন।  খবর ডনের। রোববার (১ মার্চ) এ সংঘর্ষের ঘটনা ঘটে।
‎
‎করাচির সিভিল হাসপাতালের ট্রমা সেন্টারের (সিএইচকে) নির্বাহী পরিচালক এ তথ্য দিয়েছেন। সিএইচকের ডা. মোহাম্মদ সাবির মেমন জানান, কনস্যুলেটের কাছে বিক্ষোভের জেরে ৯ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের সবাই পুরুষ। এ ছারাও আহত হয়েছেন ৩২ জন। তার দেয়া তথ্যমতে সবাই গুলিবিদ্ধ হয়ে আহত বা নিহত হয়েছেন।
‎
‎যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে করাচিতে এ বিক্ষোভ হয়। করাচির মাই কোলাচি সড়কে মার্কিন কনস্যুলেটের অবস্থান।
‎
‎দেশটির তথ্যমন্ত্রীর মুখপাত্র হুসাইন মানসুরের শেয়ার করা এক সরকারি বিবৃতিতে সিন্ধ সরকার সংঘর্ষে প্রাণহানিতে ‘গভীর শোক’প্রকাশ করেছে।
‎
‎ঘটনার সব দিক ‘নিরপেক্ষভাবে পর্যালোচনা’করতে উচ্চপর্যায়ের যৌথ তদন্ত দল (জেআইটি) গঠন করেছে সরকার। জেআইটি ঘটনার প্রেক্ষাপট, কারণ এবং কী পরিস্থিতিতে এটি ঘটেছে তা খতিয়ে দেখবে। এছাড়া, কারা এ ঘটনার জন্য দায়ী তা-ও নির্ধারণ করবে তদন্ত দল।
‎
‎বিবৃতিতে জানানো হয়, সরকার শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার সাংবিধানিক অধিকার। তবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সবার যৌথ দায়িত্ব। কোনো ধরনের ভাঙচুর, সহিংসতা বা আইন নিজের হাতে তুলে নেওয়া অনুচিত। নাগরিকদের শান্তিপূর্ণ ও আইনসম্মত উপায়ে নিজেদের আবেগ প্রকাশ করার আহ্বান জানিয়েছে সরকার।

মন্তব্য (০)





image

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

১

‎আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

image

‎শান্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস রয়ে গেছে: পেজ...

২

‎নিউজ ডেস্কঃ তেহরান ওয়াশিংটনের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে ...

image

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ

৩

নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় সাত মাসে গড়িয়...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

image

প্রতিপক্ষের ঘুম হারাম করে দিচ্ছে ইরানের যে প্রযুক্তি

৫

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে একের পর এক সামরিক চোখধ...

  • company_logo