• তথ্য ও প্রযুক্তি

ভুলে যাওয়ার দিন শেষ, আগাম মেসেজ দেওয়া যাবে হোয়াটসঅ্যাপে

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্য প্রযুক্তি ডেস্ক : আমাদের ব্যস্ততা যত বাড়ছে, ততই প্রকট হচ্ছে ভুলে যাওয়ার সমস্যা। একটা সময় বন্ধু-স্বজনের জন্মদিন, বিবাহবার্ষিকীসহ নানা বিশেষ দিন ও মুহূর্তের কথা মনে থাকত, পাঠাতাম শুভেচ্ছা বার্তা। এখন আর সুযোগ হয় না, নানা কাজের ভিড়ে মনে থাকছে না দিনক্ষণ।

অফিসের সহকর্মীকে কাজের জরুরি কথা জানাতেও ভুলে যাচ্ছি হরহামেশা। ছোট ছোট বিষয়ে ভুলে যাওয়ার সমস্যা কমবেশি সবারই মধ্যে দেখা যাচ্ছে। প্রয়োজনীয় তারিখ, কাজ ও বার্তার তথ্য মনে রাখতে অনেকেই মোবাইল ফোনে অ্যালার্ম দিয়ে রাখি। কেউ কেউ আবার ক্যালেন্ডারে নোট লিখে রাখি। তবে এখন আর সে ঝামেলায় পড়তে হবে না। 

কাউকে কিছু বলার থাকলে ঠিক যখনি মনে পড়বে তখনি বার্তা পাঠিয়ে রাখা যাবে হোয়াটসঅ্যাপে, প্রয়োজনীয় সময়ে তা প্রাপকের আইডিতে চলে যাবে। তাই ভুলে যাওয়ার ঝক্কি আর পোহাতে হবে না। শুধু আগাম বার্তাই পাঠানো নয়, জন্মদিন বা যেকোনো বার্ষিকীর শুভেচ্ছাও জানিয়ে রাখা যাবে অনেক আগে, নির্দিষ্ট তারিখে পৌঁছে যাবে বার্তা।

কার্যক্রম শুরুর ১৭ বছর পর এমন সুবিধা আনতে যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ। এই প্রথম বার দিনক্ষণ লিখে মেসেজ ‘শিডিউল’ করা যাবে এ অ্যাপে।

মেসেজ শিডিউল অপশনটি কী

মেসেজ শিডিউল অপশনটি এক ধরনের বিশেষ ফিচার। এর মাধ্যমে কেউ আগে থেকেই কোনও মেসেজ লিখে রাখতে পারবে। সেটি কোন দিন কাকে পাঠানো হবে সেই দিনক্ষণও ঠিক করে রাখা যাবে। নির্দিষ্ট সময়ে বার্তাটি পাঠাতে ভুলে গেলেও হোয়াটসঅ্যাপ ঠিক মনে করে সেই বার্তা পাঠিয়ে দেবে। এক্ষেত্রে অনলাইনে থাকারও প্রয়োজন নেই।

বিষয়টি এমন যে, আপনি রাত ১২টায় কোনও বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানাবেন বলে ভেবেছেন। আপনি আগে থেকেই শুভেচ্ছা বার্তা লিখে কোন দিন রাতে যাবে সেই সময়টা সেট করে রাখুন। ঠিক ওই দিনই আপনার শুভেচ্ছা বার্তা সঠিক সময়ে বন্ধুর চ্যাটবক্সে চলে যাবে। ব্যক্তিগত কাজ হোক বা পেশাগত ক্ষেত্রে, জরুরি বার্তা সঠিক সময়ে পৌঁছে দিতে হোয়াট্‌সঅ্যাপে ‘মেসেজ শিডিউল’ অপশনটি ব্যবহার করা যাবে। 

চ্যাট ‘ইনফো’ নামে স্ক্রিনে একটি নতুন অপশন থাকবে। কী কী মেসেজ পাঠাবেন বলে ঠিক করে রেখেছেন, তা দেখা যাবে। মেসেজটি পাঠানোর আগে যেকোনও সময়ে লেখা পরিবর্তন করতে পারবেন বা চাইলে মুছেও দিতে পারবেন।

হোয়াটসঅ্যাপের আইওএস বেটা ভি২৬.৭১০.৭২ সংস্করণে নতুন ফিচারটি নিয়ে পরীক্ষানিরীক্ষা চলছে। অ্যান্ড্রয়েডেও খুব তাড়াতাড়ি ফিচারটি চলে আসবে বলে জানা গেছে।

মন্তব্য (০)





image

হোয়াটসঅ্যাপ গ্রুপে নতুন সদস্যরাও দেখতে পাবেন পুরোনো চ্যাট

তথ্য প্রযুক্তি ডেস্ক : অনেকেই চেয়েছিলেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে নতুন সদস্যরা...

image

ভুয়া তথ্যের ফাঁদে পা দিচ্ছে চ্যাটজিপিটি-জেমিনি

তথ্য প্রযুক্তি ডেস্ক : বর্তমান বিশ্বে তথ্য অনুসন্ধানের প্রধান মাধ্যম হয়ে উঠছে কৃত্রিম বুদ্ধিমত...

image

ভুয়া তথ্যের ফাঁদে পা দিচ্ছে চ্যাটজিপিটি-জেমিনি

তথ্য প্রযুক্তি ডেস্ক : বর্তমান বিশ্বে তথ্য অনুসন্ধানের প্রধান মাধ্যম হয়ে...

image

ইনস্টাগ্রাম স্টোরিতে থ্রেডস–এর নতুন ফিচার

তথ্য প্রযুক্তি ডেস্ক : মেটা তাদের জনপ্রিয় ...

image

ফেসবুক প্রোফাইলের ছবিতে যেভাবে অ্যানিমেশন যুক্ত করবেন

তথ্য প্রযুক্তি ডেস্ক : মেটা প্লাটফর্মস–এর কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন ফিচারের ফলে ফে...

  • company_logo