• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইরানে ‘বড় ধরনের সামরিক অভিযান’ শুরু করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ কিছুক্ষণ আগে মার্কিন বাহিনী ইরানে ‘বড় ধরনের সামরিক অভিযান’ শুরু করেছে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ (শনিবার, ২৮ ফেব্রুয়ারি) নিজের ‘ট্রুথ সোশ্যাল’ অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, ‘আমাদের লক্ষ্য হলো ইরানি শাসনের আসন্ন হুমকি নির্মূল করে আমেরিকান জনগণকে রক্ষা করা। তারা অত্যন্ত কঠোর ও ভয়ানক এক পাপীষ্ঠ গোষ্ঠী।’

‎তবে ইরানে পরিচালিত আজকের হামলা ইসরাইলের সঙ্গে যৌথভাবে পরিচালিত হচ্ছে কি না, সে বিষয়ে তিনি সুনির্দিষ্টভাবে কিছু উল্লেখ করেননি।
‎
‎প্রসঙ্গত, আজ সকালে ইরানের কয়েকটি স্থানে অতর্কিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। ইরানের গণমাধ্যম জানিয়েছে, তেহরানের কেন্দ্রস্থলে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে হামলা চালানোর সঙ্গে সঙ্গে ইসরাইলজুড়ে ‘বিশেষ এবং স্থায়ী জরুরি অবস্থা’ জারি করেছে দেশটির প্রশাসন।
‎
‎ইরানি ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, তারা রিপোর্ট পেয়েছে যে ইরানের রাজধানীর রিপাবলিক এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
‎
‎বলা হচ্ছে, আজ ভোরে ইরানের রাজধানী তেহরানের রিপাবলিক এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। তারা এটিকে ‘পূর্ব-নির্ধারিত আক্রমণ’ বলে উল্লেখ করেছে।

মন্তব্য (০)





image

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

১

‎আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

image

‎শান্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস রয়ে গেছে: পেজ...

২

‎নিউজ ডেস্কঃ তেহরান ওয়াশিংটনের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে ...

image

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ

৩

নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় সাত মাসে গড়িয়...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

image

প্রতিপক্ষের ঘুম হারাম করে দিচ্ছে ইরানের যে প্রযুক্তি

৫

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে একের পর এক সামরিক চোখধ...

  • company_logo