• আন্তর্জাতিক

‎আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ: পাকিস্তানকে সমর্থন জানালো যুক্তরাষ্ট্র

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আফগানিস্তানের সরকারের হামলার বিরুদ্ধে ‘আত্মরক্ষায়’ পাকিস্তানের অধিকারের প্রতি সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, দেশটির পররাষ্ট্র দফতরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ কথা বলেছেন।

‎এক্স পোস্টে হুকার বলেন, তিনি পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের সঙ্গে কথা বলেছেন এবং ‘পাকিস্তান ও তালেবানের সাম্প্রতিক সংঘাতে প্রাণহানির ঘটনায় গভীর সমবেদনা’ জানিয়েছেন।
‎
‎পোস্টে মার্কিন আন্ডার সেক্রেটারি আরও লেখেন, ‘আমরা পরিস্থিতির ওপর গভীর নজর রাখছি এবং তালেবানের হামলার বিরুদ্ধে আত্মরক্ষায় পাকিস্তানের অধিকারের প্রতি আমাদের সমর্থন জানাচ্ছি।’
‎
‎এদিকে আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনিরের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
‎
‎স্থানীয় সময় শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে হোয়াইট হাউসের সাউথ লনে মার্কিন প্রেসিডেন্টের কাছে জানতে চাওয়া হয়, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সংঘাতে তিনি হস্তক্ষেপ করবেন কি না?
‎
‎জবাবে ট্রাম্প বলেন, ‘আমি করতেও পারি। তবে আপনারা জানেন, পাকিস্তানের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো—খুবই ভালো।’
‎
‎তিনি আরও বলেন, ‘পাকিস্তানের একজন দারুণ প্রধানমন্ত্রী আছেন। সেখানে একজন দারুণ জেনারেল আছেন। একজন শক্তিশালী নেতা আছেন। তাদের দুজনকে আমি খুবই সম্মান করি। আমার মনে হয়, পাকিস্তান এখন অসাধারণভাবে ভালো করছে।’
‎
‎পাকিস্তান-আফগানিস্তান সংঘাত আরও তীব্র হয়ে উঠছে। আফগানিস্তানের বিভিন্ন শহরে পাকিস্তানের হামলায় অন্তত ২৯৭ জন নিহত হয়েছেন। এছাড়া, ৮৯টি সেনা চৌকিসহ ১৩৫টি ট্যাংক ও সাঁজোয়া যান ধ্বংসের দাবি করেছে ইসলামাবাদ। আফগানিস্তানের হামলায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতি বাড়ছে পাকিস্তানেও।
‎
‎স্থানীয় সময় শুক্রবার আফগানিস্তানে অপারেশন গজব লিল হক নামে সাররিক অভিযান চালায় পাকিস্তান। এরপর থেকেই উত্তেজন ছড়িয়ে পড়ে দুই দেশে। হামলায় বহু তালেবান সদস্য হতাহতের দাবি করেছে ইসলামাবাদ বলছে, ধ্বংস করা হয়েছে বহু সেনা চৌকি, ট্যাংক ও সাঁজোয়া যান।
‎
‎আফগানিস্তানকে হুঁশিয়ার করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, তালেবান সরকারের যেকোনো অপতৎপরতায় ‘জিরো টলারেন্স’ নীতি মেনে চলবে ইসলামাবাদ। ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তানি সশস্ত্র বাহিনী সবসময় দেশ রক্ষায় প্রস্তুত। পাকিস্তান জানে কীভাবে যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে নিজেকে রক্ষা করতে হয়।
‎
‎অন্যদিকে, পাকিস্তানকে আরও শক্তিশালী ও কার্যকর জবাবের হুঁশিয়ারি দিয়েছেন আফগান সেনাপ্রধান ফসিউদ্দিন ফিতরাত। টোলো নিউজের বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়, আফগান সেনাপ্রধান বলেন, ভবিষ্যতে কোনো হামলার ক্ষেত্রে পাকিস্তান ‘আরও শক্তিশালী এবং দৃঢ় ও কার্যকর জবাব’ পাবে।

মন্তব্য (০)





image

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

১

‎আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

image

‎শান্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস রয়ে গেছে: পেজ...

২

‎নিউজ ডেস্কঃ তেহরান ওয়াশিংটনের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে ...

image

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ

৩

নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় সাত মাসে গড়িয়...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

image

প্রতিপক্ষের ঘুম হারাম করে দিচ্ছে ইরানের যে প্রযুক্তি

৫

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে একের পর এক সামরিক চোখধ...

  • company_logo