• তথ্য ও প্রযুক্তি

হোয়াটসঅ্যাপ গ্রুপে নতুন সদস্যরাও দেখতে পাবেন পুরোনো চ্যাট

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্য প্রযুক্তি ডেস্ক : অনেকেই চেয়েছিলেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে নতুন সদস্যরাও দেখতে পাবেন পুরোনো চ্যাট। যাতে নতুন সদস্যরা গ্রুপে যোগ দেওয়ার পর আগের আলোচনার গুরুত্বপূর্ণ অংশগুলো দেখতে পান। এ সুবিধা চালুর ফলে এখন নতুন সদস্যরা গ্রুপের সাম্প্রতিক কথোপকথনের সঙ্গে দ্রুত আপডেট থাকতে পারবেন।

বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ গ্রুপ চ্যাটের জন্য ব্যবহার করেন হোয়াটসঅ্যাপ। এসব ব্যবহারকারী দীর্ঘদিনের চাহিদার পর অবশেষে প্ল্যাটফর্মটি চালু করেছে নতুন ‘গ্রুপ মেসেজ হিস্টোরি’ ফিচার। এর মাধ্যমে নতুন গ্রুপ তৈরি করা কিংবা নতুন সদস্য যোগ করার সময় আগের গুরুত্বপূর্ণ বার্তাগুলো সহজেই শেয়ার করা যায়।

নতুন কোনো সদস্যকে গ্রুপে যুক্ত করার সময় হোয়াটসঅ্যাপ একটি  ‘সেন্ড মেসেজ হিস্টরি’ অপশন দেখাবে। এখান থেকে সর্বশেষ ২৫, ৫০, ৭৫ কিংবা ১০০টি মেসেজ পাঠানোর অপশন বেছে নেওয়া যাবে। উল্লেখযোগ্য বিষয় হল— এখানে দিন গণনা নয়—বরং সর্বোচ্চ ১০০টি চ্যাট বাবল পর্যন্ত শেয়ার করা যাবে। নতুন সদস্য একটি বিশেষ লেবেল দেখতে পাবেন, যেখানে উল্লেখ থাকবে— নির্দিষ্ট তারিখ ও সময় থেকে মেসেজ হিস্ট্রি শেয়ার করা হয়েছে। এ সুবিধা কেবল গ্রুপ অ্যাডমিন নয়, যে সদস্য নতুন কাউকে গ্রুপে যুক্ত করবেন, তিনিও ব্যবহার করতে পারবেন।

স্বচ্ছতার জন্য যখনই মেসেজ হিস্ট্রি পাঠানো হবে, গ্রুপের সবাই নোটিফিকেশন পাবেন। সেখানে টাইমস্ট্যাম্প ও প্রেরকের তথ্য স্পষ্টভাবে দেখানো হবে এবং হিস্ট্রি মেসেজগুলো সাধারণ বার্তার থেকে আলাদাভাবে চিহ্নিত থাকবে। আর সব বার্তাই আগের মতো এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড থাকবে। অর্থাৎ মেসেজ হিস্ট্রি শেয়ার হলেও নিরাপত্তা ও গোপনীয়তায় কোনো ছাড় দেওয়া হচ্ছে না। এ ফিচারটি ধীরে ধীরে সবার জন্য চালু করা হচ্ছে। তাই শিগগিরই অ্যাপ আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা এটি পেতে পারেন।

এদিকে হোয়াটসঅ্যাপ দীর্ঘদিন ধরেই ওয়েব ভার্সনে ভিডিওকলিং সুবিধা আনার পরিকল্পনা করছে। নতুন তথ্যানুযায়ী, ব্রাউজারভিত্তিক হোয়াটসঅ্যাপ ওয়েব বেটা সংস্করণে এ ফিচারটি পরীক্ষামূলকভাবে দেখা গেছে। এটি ক্রোম, সাফারি ও ফায়াফক্সের মতো জনপ্রিয় ব্রাউজারে কাজ করবে বলে জানা গেছে। 

এখন পর্যন্ত ভিডিও ও ভয়েসকলের জন্য ব্যবহারকারীদের উইন্ডোজ ও ম্যাকওএসের ডেস্কটপ অ্যাপের ওপর নির্ভর করতে হতো। তবে খুব শিগগির এই সীমাবদ্ধতা কাটতে পারে। দীর্ঘ প্রতীক্ষার পর ওয়েব ভার্সনেও ভিডিওকলিং চালু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

মন্তব্য (০)





image

পুরোনো রাউটার নিয়ে যে সতর্কবার্তা দিল এফবিআই

তথ্য প্রযুক্তি ডেস্ক : সম্প্রতি Federal Bureau of Investigation (এফবিআই)...

image

আপনার ওয়াইফাই স্লো? এখনই বদলে ফেলুন এই ৪ সেটিংস

তথ্য প্রযুক্তি ডেস্ক : দৈনন্দিন জীবনে ইন্টা...

image

সন্তানের হোয়াটসঅ্যাপে যেভাবে চালু করবেন ‘পেরেন্টাল কন্ট্রোল’

তথ্য প্রযুক্তি ডেস্ক : ইন্টারনেটের এই যুগে শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্...

image

সন্তানের হোয়াটসঅ্যাপে যেভাবে চালু করবেন ‘পেরেন্টাল কন্ট্রোল’

তথ্য প্রযুক্তি ডেস্ক : ইন্টারনেটের এই যুগে শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্...

image

ইন্টারনেট ছাড়াই চ্যাট করা যাবে নতুন এই অ্যাপে

তথ্য প্রযুক্তি ডেস্ক : এতদিন বার্তা পাঠাতে ইন্টারনেট সংযোগ থাকা বাধ্যতাম...

  • company_logo