ফাইল ছবি
নিউজ ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, মশার উপদ্রব কমাতে সিটি করপোরেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয় যৌথভাবে কাজ করবে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি জানান, মশা নিধনের ওষুধ কার্যকর হচ্ছে কি না তা পরীক্ষা করে দেখা হচ্ছে। এ ছাড়া বুধবার সিটি করপোরেশনের দুটি ডিপো পরিদর্শন করবেন সংশ্লিষ্টরা। চলতি বছর এডিস মশা নিয়ন্ত্রণে সরকার আগেভাগেই প্রস্তুতি নিচ্ছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।
এর আগে একই দিনে স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর এবং কীটতত্ত্ববিদদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নেন তিনি। গত এক সপ্তাহে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় মশার প্রকোপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
নিউজ ডেস্ক : হাম ও হামের উপসর্গ নিয়ে সারা দেশে গত ২৪ ঘণ্টায় ...
নিউজ ডেস্ক : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২ জন। এতে...
নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু হয়েছে।...
নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শি...
নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু ...

মন্তব্য (০)