• বিনোদন

যে কারণে মন্ত্রীদের বক্তব্যে লাগাম টানতে বললেন সোহেল রানা

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : কিছু মন্ত্রীর মুখে টেপ লাগিয়ে দেওয়া দরকার বলে মনে করেন চিত্রনায়ক সোহেল রানা। ফেসবুক পোস্টে অভিনেতা বলছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান, গত তিন দিনে দেশের সরকার প্রধান হিসেবে বাংলাদেশের জনসাধারণ অত্যন্ত আনন্দ এবং আশার সঙ্গে গ্রহণ করেছে আপনাকে। কিন্তু কিছু মন্ত্রীকে মুখে দয়া করে টেপ লাগিয়ে দিতে বলুন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পেজে সোহেল রানা বলেছেন, কোনো বিশেষ সংবাদ ব্যতিরেকে তাদেরকে (মন্ত্রীদের) প্রেসের সম্মুখে এসে টিভি এবং প্রিন্ট মিডিয়ায় চেহারা দেখানোর কোনো প্রয়োজন নেই। ডিপার্টমেন্টের কোনো সংবাদ ওই ডিপার্টমেন্টের কোনো মুখপাত্র দিলেই চলবে।

এ অভিনেতা আরও বলেন, বিশেষ প্রয়োজনে তাদের আসার প্রয়োজন হলে আপনার সঙ্গে কথা বলে তাদেরকে (মন্ত্রীদের) প্রেসের সম্মুখে যাবার অনুমতি দেওয়া যেতে পারে। সব স্টেপ জাম্প করে নতুন যারা কর্মী থেকে এমপি এবং এমপি থেকে মিনিস্টার হয়েছেন তারা কয়েকজন ভুলে গেছেন যে এই মুহূর্তে তারা রাজনৈতিক দলের নেতা হিসেবে মানুষের সামনে বক্তব্য পেশ করছেন না। তাদের কিছু টালমাটাল বক্তব্য দলের উপর এবং আপনার উপরও বর্তাবে। কেউ কেউ তো নিজের দপ্তরের বাইরে জিহাদ ঘোষণা করছেন। 

তিনি বলেন, এখন থেকে লাগাম টেনে না ধরলে লাভের গুড় পিঁপড়ায় খেয়ে ফেলবে। আপনাকে আবার অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা।

মন্তব্য (০)





image

অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা

বিনোদন ডেস্ক : অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন। অভিনেতা...

image

দুই সন্তানকে নিয়ে আবেগঘন মুহূর্তে পরীমনি

বিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি অভিনয়ে দীর্ঘ বিরতির পর ...

image

যে কারণে নিজের বিরক্তি উগরে দিলেন অভিনেত্রী ভাগ্যশ্রী

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ভাগ্যশ্রীর ঝুলিতে ম...

image

দীর্ঘ বিরতির পর ফিরছেন মিম মানতাশা

বিনোদন ডেস্ক  : ২০১৮ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় ...

image

ববিতার হাতে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী

বিনোদন ডেস্ক : বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও উল্লেখযোগ্য অবদানের স্বীকৃ...

  • company_logo