• লিড নিউজ
  • অর্থনীতি

স্বর্ণের দাম বেড়েছে

  • Lead News
  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্ক : বিশ্ব বাজারে স্বর্ণের দাম বেড়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার কারণে স্বর্ণের দাম বেড়েছে বলে জানা গেছে। খবর রয়টার্সের।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বিকাল ৩টা ৪১ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ০ দশমিক ৭ শতাংশ বেড়ে ৫ হাজার ৩২ দশমিক ৪৯ ডলারে পৌঁছায়।

আর এপ্রিল ডেলিভারির জন্য মার্কিন গোল্ড ফিউচারস ১ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৫২ দশমিক ৭০ ডলারে।

গোল্ডম্যান স্যাকস জানিয়েছে, তাদের মূল পূর্বাভাস অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ ক্রয় পুনরায় গতি পেলে এবং বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রে সুদহার হ্রাসের প্রেক্ষিতে বিনিয়োগ বাড়ালে চলতি বছরে স্বর্ণের দাম ধীরে ধীরে বাড়তে পারে।

মন্তব্য (০)





image

জনতা ব্যাংকের নতুন এমডি হলেন মাহবুব আলম

১

নিউজ ডেস্কঃ  জনতা ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচা...

image

রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ৩০ ডিসেম্বর

২

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা...

image

সাভার-আশুলিয়ায় আজও ২৪ কারখানা বন্ধ, ১০টিতে কর্মবিরতি

৩

নিজস্ব ডেস্ক : তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পর...

image

কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ৩০...

৪

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা ...

image

২৫ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

৫

নিউজ ডেস্কঃ তেজাবি স্বর্ণের মূল্যের প্রভাব পড়েছে দেশের ...

  • company_logo